Breaking News
Home / TRENDING / বিএসএফ জওয়ান খুনের ঘটনায় পাকিস্তানকে কড়া জবাব দিতে চায় সেনা

বিএসএফ জওয়ান খুনের ঘটনায় পাকিস্তানকে কড়া জবাব দিতে চায় সেনা

নিজস্ব সংবাদদাতা
জম্মু কাশ্মীরে টহলরত বিএসএফ জওয়ানকে অপহরণ করে খুন এবং দেহ ক্ষতবিক্ষত করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত। এই ধরনের আচরণ বর্বরোচিত এবং সমস্ত আন্তর্জাতিক নিয়মের বিরোধী বলে মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সীমান্তে পাক রেঞ্জার্সদের এধরনের আচরণের জবাব দিতে সবরকম স্বাধীনতা দেওয়া হয়েছে বিএসএফ কে। বিএসএফ যেন এই ঘটনার কড়া জবাব পাকিস্তানকে দেয়, এমনটাই নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক। উল্লেখ্য, বুধবার সীমান্তে ঘাস কাটার সময় ওই বিএসএফ জওয়ানকে অপহরণ করে পাক রেঞ্জার্সের দল। এরপর সন্ধ্যেবেলা ওই জওয়ানের গুলিবিদ্ধ এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে তাঁর সহকর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *