নিজস্ব সংবাদদাতা
শুক্রবার সকালে মেদিনীপুর থেকে মায়াপুরগামী একটি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। জানা গিয়েছে, মোট ৬৫ জন যাত্রী নিয়ে ভোর সাড়ে ৫টায় বাসটি ঘাটাল থেকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কালনা স্টেশন সংলগ্ন এসকেটিটি মোড়ে বাসটি একটি ডিসিএম গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের দোকানের দেওয়ালে ধাক্কা মারে। এই ঘটনায় বহু বাসযাত্রী আহত হয়েছেন। এদিকে, ধাক্কার জেরে ডিসিএম গাড়িটিও একটি গ্যারেজে ধাক্কা মারে। বাসযাত্রীরা মায়াপুরে জেলা সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news