Breaking News
Home / TRENDING (page 760)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

ফের ভুয়ো চিকিৎসক, এবার বাগনানে

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়া: ফের ভুয়ো চিকিৎসক। বাগনানের জনবহুল এলাকায় একটি ওষুধের দোকানে বসে এই ভুয়ো চিকিৎসক রোগী দেখতেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাগনান থানার পুলিশ বাগনান বাসষ্ট্যান্ড এলাকা থেকে ওই ‘চিকিৎসক’কে গ্রেপ্তার করে। ধৃতের নাম রোহিত মল্লিক ওরফে শরীফ মল্লিক (৩২)। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়। সূত্রের খবর …

আরও পড়ুন »

নীরার সুনীল

পার্থসারথি পাণ্ডা :  কাপড় কাচা সাবানের গন্ধমাখা আর কালো ছোপধরা কাপের চায়ে শেষ চুমুকটি দিয়ে সুনীল টিউশ্যুনি ছুটি দিয়ে বেরিয়ে আসেন রাস্তায়। উদভ্রান্তের মতো হাঁটতে থাকেন পথে। আজই যেন এতদিন পরে চিনে ফেলেছে অপর্ণা তাঁকে বাউণ্ডুলে বেকার বলে, তাই যেন বলার অবসর পেয়েছে সম্পর্কটা কন্টিনিউ করা তার পক্ষে সম্ভব নয়। …

আরও পড়ুন »

বাস দুর্ঘটনায় আহত ১০

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: পাঞ্জিপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ১০ জন বাসযাত্রী। একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রায়গঞ্জ থেকে একটি বেসরকারী বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল, সে সময় পাঞ্জিপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে …

আরও পড়ুন »

৪৮ ঘন্টার মধ্যেই বিমার টাকা পেল মাঝেরহাট দুর্ঘটনায় মৃত সৌমেনের পরিবার

নিজস্ব সংবাদদাতা মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনায় মৃত সৌমেন বাগের বিমার টাকা মিটিয়ে দিল এলআইসি। মৃত্যুর ৪৮ ঘন্টার মধ্যেই সৌমেনের মা অনীতা বাগের হাতে ৪ লক্ষ ৮ হাজার ৬০০ টাকার চেক তুলে দেন ব্যাঙ্কের জোনাল ডিভিশনাল ম্যানেজার।

আরও পড়ুন »

উল্টোডাঙায় ম্যানহোল থেকে উদ্ধার শিশুর হত্যায় গ্রেফতার মা ও নাবালক প্রেমিক

নিজস্ব সংবাদদাতা উল্টোডাঙার ম্যানহোল থেকে উদ্ধার আড়াই বছরের জবা দাসের খুনের অভিযোগে তার মা মণি দাসকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফুটপাথেরই এক নাবালকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আড়াই বছরের শিশু সেই প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল। ফলে পরিকল্পনা করেই সেই রাতে ঘুমন্ত জবাকে গলা টিপে …

আরও পড়ুন »

মাঝেরহাটের রেশ কাটার আগে শিলিগুড়িতে ভাঙল সেতু

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই শিলিগুড়ির ফাঁসীদেওয়ায় ভেঙে পড়ল ব্রিজ । ভাঙা ব্রিজে আটকে পড়েছে একটি পণ্যবাহী ট্রাক। তবে এই সময় সেতুতে আর কোনও যানবাহন না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের …

আরও পড়ুন »

বরফ কারখানার মেশিন ফেটে মৃত ১ শ্রমিক

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের বরফ কলের ভেতর বরফ তৈরির মেশিনের কম্প্রেসার ফেটে বিস্ফোরণ। কাজ চলাকালীন আচমকাই বিস্ফোরনে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের।নাম তপন দেবনাথ(২৮)।গুরুতর আহত হন বরফ কারখানার মালিক কিশোর সাহা।তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ আলিপুরদুয়ার জংশনের মিশন রোডের এই ঘটনায় চাঞ্চল্য …

আরও পড়ুন »

‌মোহনবাগানে স্পনসর এসে চলেও গেল। নাকি?‌ দেখুন

প্রসেনজিৎ মাহাতো অঞ্জন মিত্র ঢাকঢোল পিটিয়ে স্পনসরের নাম ঘোষণা করেছেন ঠিকই। তবে, এই স্পনসর যে চলে আসবেই, এ কথা জোর দিয়ে বলা যায় না। কারণ, ডিরেক্টর দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু, টুটু বসুরা রাজি হননি। ওঁরা রাজি না হলে নতুন স্পনসর আনা কঠিন। ফলে অঞ্জন মিত্র গোষ্ঠী ঘুম উড়ে যাওয়ার জোগাড়। …

আরও পড়ুন »

‌চমকে গেলেন বিরাট পত্নী অনুষ্কা। জানেন কেন?‌ কোথায়?‌

  প্রসেনজিৎ মাহাতো জয়পুরের ঘটনার কথা জানতে পারলে স্বয়ং কোহলিও চমকে উঠবেন নিশ্চয়ই। বলিউড ছবির প্রোমোশনাল ইভেন্টেজনাতর উচ্ছ্বাস কোহলির নাম ধরে। ক্রিকেট মাঠের সীমানা ছাড়িয়ে কোহলি বলিউডের ময়দানেও সুপার হিট। রবিবার ‘সুই ধাগা’ ছবির শুটিং চলছিল। জয়পুরের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বিরাটের স্ত্রী অনুষ্কা। সঙ্গে ছিলেন নায়কর হরুণ ধাওয়ান। মঞ্চে অনুষ্কা …

আরও পড়ুন »

ডোমকলে নৌকাডুবিতে এখনও খোঁজ নেই ১২ জনের

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনা ঘটল মুর্শিদাবাদের ডোমকল থানার উত্তর গরীবপুর গ্রামের ভৈরব নদীতে। এলাকার মানুষের দাবি প্রায় ১২ জন যাত্রী নিখোঁজ হয়েছে এই নৌকাডুবির ঘটনায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে তিন জনের নিখোঁজ থাকার কথা জানানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রায় ৪০ জনকে উদ্ধার করেছেন। তাদের দাবি, নিখোঁজ রয়েছেন …

আরও পড়ুন »

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা বুধবার সৃষ্টি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার এই নিম্নচাপ দীঘার উপর দিয়ে অতিক্রম করেছে। বর্তমানে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় অবস্থান করছে। এর জেরে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এবং দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হবে বলে জানাল …

আরও পড়ুন »

হাওড়া স্টেশনে বিদ্যুতের কেবলে আগুন

নিজস্ব সংবাদদাতা বৃহস্পতিবার মাঝরাতে হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে স্টেশনের বিদ্যুতের কেবলে আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুনের জেরে হাওড়া স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

আরও পড়ুন »

সমকামী এক কবিই বদলে দিয়েছিলেন বিশ্বসাহিত্যের ইতিহাস

পার্থসারথি পাণ্ডা : শুধু গ্রিক সাহিত্য নয়, নারীর সমকামিতাকে আধুনিক বিশ্ব সাহিত্যে প্রথম স্থান দিয়েছিলেন যিনি, তাঁর নাম স্যাফো। গ্রিসের একটি দ্বীপ লেসবোতে তিনি জন্মেছিলেন। তাই তিনি তাঁর কবিতায় নারীর সঙ্গে নারীর প্রেমের যে জয়গান গেয়েছিলেন, নারীর সঙ্গে নারীর দৈহিক সম্পর্কের কথা বলেছিলেন, সেই সম্পর্কটির নাম দেওয়া হয়েছিল তাঁরই জন্মস্থানকে …

আরও পড়ুন »

বাঙালির সমকামিতা ও ঘেটুপুত্রের ইতিহাস

পার্থসারথি পাণ্ডা : কেউ বলেন চারশো বছর কেউ বা বলেন দেড়শ বছর আগে অবিভক্ত বাংলার ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট প্রভৃতি অঞ্চলে এক ধরনের লোকগানের প্রচলন হয়েছিল, তার নাম ঘেটুগান। এই গানের দলে নদীর বুকে নৌকো নিয়ে ভাসতে ভাসতে ঘাটে ঘাটে নেমে বায়না নিয়ে নাচ দেখাত ও গান শোনাত বলেই এর নাম …

আরও পড়ুন »

মাঝেরহাটের নন্দ ঘোষ বেছে নিলেন মমতা, বণিক মহলের মাথায় হাত

সঞ্জয় সরকার : দোষ কার ? কার দোষে ভেঙে পড়লো মাঝেরহাট ব্রিজ ? ব্রিজ ভেঙে পড়ার পিছনে গাফিলতি‌ই বা কার ? এইসব প্রশ্নের উত্তরে সাধারণ মানুষ একদিকেই অঙ্গুলি নির্দেশ করছে। সেটা হল পূর্ত দফতর। কিন্তু ব্রিজ ভেঙে পড়ার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও রাজ‍্য সরকার ঠিক করে উঠতে …

আরও পড়ুন »

মীরের রসিকতা তাঁর কাছে ছিল দ্রৌপদীর অপমানের সামিল, বলেছিলেন ঋতুপর্ণ

সুমন ভট্টাচার্য : ‘ভরা রাজসভায় দ্রৌপদীকে যখন অপমান করা হয়েছিল, তখন কেমন লেগেছিল তাঁর মনে?’ একটু উত্তেজিত গলায় যিনি কথাটা বলছিলেন, তিনি একটু আগে অমিতাভ বচ্চনকে চিত্রনাট্য শুনিয়ে এসেছেন। কিন্তু তবু এত রাগ, এত উষ্মা, মুম্বইতে শীতাতপ নিয়ন্ত্রিত গেস্ট হাউসেও তাঁর কপালের ঘামগুলো দেখতে পাচ্ছিলাম। ‘সায়েন্স সিটির মঞ্চে আমাকে নিয়ে …

আরও পড়ুন »