নিজস্ব সংবাদদাতাঃ
পুরুলিয়া, ২১ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে এবং দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবিতে সরব ছাত্র সংগঠন ডিএসও। অল ইন্ডিয়া ডিএসও-এর আহ্বানে আজ গোটা রাজ্যের সঙ্গে পুরুলিয়াতেও কালা দিবস পালিত হল। শুক্রবার পুরুলিয়া জেলা সদর শহর, রঘুনাথপুর মহকুমা শহর, পাড়া সহ বিভিন্ন ব্লকে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ছাত্র সংগঠনের জেলা সভাপতি বিকাশরঞ্জন কুমার, কোষাধ্যক্ষ জিতেন্দ্রনাথ মাহাতো, জেলা নেতৃত্ব ছাড়াও এসইউসিআই-এর নেতৃত্ব উপস্থিত ছিলেন আজ।
পুরুলিয়া শহরের হাটের মোড়ে বিক্ষোভ দেখিয়ে পথসভা হয়। রঘুনাথপুর শহরে কাছারিতে বিক্ষোভ ও শহরের মূল রাস্তায় মিছিল করা হয়। বিকাশরঞ্জন কুমার বলেন, ‘ইসলামপুরের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য পুলিশ ও রাজ্য সরকারকে সতর্ক থাকতে হবে। কোনও অবস্থাতেই ছাত্র হত্যা সয্য করা যাবে না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news