Breaking News
Home / TRENDING / ওড়িশায় নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

ওড়িশায় নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

নিজস্ব সংবাদদাতা
বঙ্গোপসাগরে ঘণিভূত ঘূর্ণিঝড় শুক্রবার ভোরে ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ে। তবে ঝড়ের শক্তি কমে গিয়ে এখন তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরে ওড়িশার গজপতি, গঞ্জম, কোরাপুট, পুরী, কালাহান্ডি, মলকনগিরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য হাওয়া অফিস।নিম্নচাপের জেরে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তর অন্ধ্র প্রদেশে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই সব এলাকায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামি দুদিন সমুদ্রে যেতে বারন করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *