নিজস্ব সংবাদদাতা :
ইসলামপুরে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার আঁচ ছড়িয়ে পড়ছে রাজ্যজুড়ে। ইসলামপুরে মৃত ছাত্র রাজেশ সরকারের মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে মোমবাতি মিছিলের ডাক দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পুলিশের গুলিতে ২ ছাত্রের মৃত্যুর তীব্র নিন্দা করে জেলায় জেলায় মিছিলের ডাক দেন তিনি। এদিকে, ইসলামপুরের ঘটনায় কালা দিবস পালন করবে ছাত্র পরিষদ। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা। এছাড়াও আগামিকাল ৫টি সংগঠনের ডাকা ছাত্র ধর্মঘটে ছাত্র পরিষদ সমর্থন করবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে উর্দু ও সংস্কৃত মাধ্যমের নব নিযুক্ত শিক্ষকদের কাজে যোগ দিতে বাধা দেয় স্কুলের ছাত্রছাত্রীরা। বাংলা মাধ্যমের শিক্ষকের দাবিতে বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ করে তারা । ইসলামপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে ছাত্রছাত্রীরা। অভিযোগ পুলিশ ছাত্রদের বিক্ষোভ আটকাতে গুলি চালায়। পুলিশের গুলিতে রাজেশ সরকার নামে এক প্রাক্তন ছাত্র ও তাপস বর্মণ নামের এক ছাত্রের মৃত্যু হয়। আহত হয় আরও বেশ কয়েকজন ছাত্র ও গ্রামের বাসিন্দা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news