Breaking News
Home / TRENDING / পুলিশের ময়না তদন্তে অখুশি, সিবিআই তদন্তের দাবি মৃত রাজেশের পরিবারের

পুলিশের ময়না তদন্তে অখুশি, সিবিআই তদন্তের দাবি মৃত রাজেশের পরিবারের

নিজস্ব সংবাদদাতাঃ

ইসলামপুরঃ মৃত রাজেশ সরকারের ময়না তদন্তে অখুশি পরিবার। মৃতের পরিবারের অভিযোগ, গভীর রাতে মৃতদেহ পরিবারের লোকদের অনুপস্থিতিতে ময়না তদন্ত করেছে পুলিশ। পুলিশ কিছু জিনিস লুকোনোর চেষ্টা করছে বলে পরিবারের দাবি। রাজ্য পুলিশের ওপর বিশ্বাস রাখতে পারছেন না তারা। তাই অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃতদের পরিবার ও গ্রামবাসীরা। তাদের আরও অভিযোগ, রাতে গ্রামবাসীরা বাড়িতে থাকতে পারছেন না। মাঠেঘাটে রাত কাটাচ্ছেন। পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে নিরিহ মানুষের ওপর অত্যাচার চলাচ্ছে।

গত ২০ সেপ্টেম্বর দাড়িভিট বিদ্যালয়ে বাংলা শিক্ষকের দাবিতে ছাত্ররা আন্দোলন করে সেই আন্দোলন রণক্ষেত্র সৃষ্টি হয়। এই ঘটনায় দুজন প্রাণ হারায়। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই— পুলিশ গুলি না চালালে গুলি চালল কে? যদিও পুলিশের তরফ থেকে গুলি চালানোর ঘটনা অস্বীকার করা হয়েছে। যদিও বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বলা হয়েছে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই দুজনের। এদিকে বিজেপির তরফ থেকেও সিবিআই তদন্তের দাবি জানন হয়েছে। আজ নতুন করে মৃতের পরিবারও একই দাবি জানাল। দুদিন কেটে গেলেও ইসলামপুর দাড়িভিট গ্রামে এখনও উত্তেজনা রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *