Breaking News
Home / TRENDING / আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি ভাঙার কাজ, মাথায় চাঙড় পড়ে মৃত পথচারী

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি ভাঙার কাজ, মাথায় চাঙড় পড়ে মৃত পথচারী

নিজস্ব সংবাদদাতাঃ

মাথায় চাঙড় ভেঙে মৃত পথচারী। উত্তরপাড়ার সরোজ মুখার্জি স্ট্রিট এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডে একটি  বহুতল ভাঙার কাজ চলছিল বৃহস্পতিবার। বিকালের দিকে ওই বহুতলের একাংশ ভেঙে পড়ে রাস্তায়। রাস্তা দিয়ে সেই সময় যাচ্ছিলেন এক সাইকেল আরোহী, তার মাথায় চাঙড়টি পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় আরও একজন আহত হন।

ঘটনাস্থলে যান উত্তরপাড়া কোতরং পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। এলাকা বিদ্যুৎহীন হওয়ায় রাতে অসুবিধা হয় উদ্ধারকাজে। মানুষের মধ্যে দেখা দেয় ক্ষোভ। শুক্রবার সকালে ফের শুরু হয় ঘটনাস্থল পরিস্কারের কাজ। এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করা হয়েছে।

পুরপ্রধান দিলীপ যাদব জানান, আইন আইনের মত চলবে, এবং ভবিষ্যতে পুরসভা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুরনো বাড়ি ভাঙার ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করবে। গোটা ঘটনায় এলাকায় ও মৃতের পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *