Breaking News
Home / হেড লাইন্স (page 415)

হেড লাইন্স

শোভনকে জবাব! রত্নাকে নিয়েই জলমগ্ন বেহালা পরিদর্শনে ফিরহাদ

নীল রায়। দিদির স্নেহের কানন এখন পদ্ম শিবিরে! তাই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের এলাকা বেহালা দখলে রাখতে শনিবার সাত সকালে মেয়র ফিরহাদ হাকিমকে দেখা গেল বেহালায়। বর্ষণ সিক্ত দিনে কলকাতার মেয়রর সঙ্গে জলমগ্ন বেহালা এলাকা পরিদর্শনে দেখা গেল শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। দীর্ঘক্ষন মেয়রের সঙ্গে ঘুরলেন একেবারে ছায়াসঙ্গী মতো। এলাকার …

আরও পড়ুন »

ভয়াবহ আগুন দিল্লি এইমসে, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

ওয়েব ডেস্ক: দিল্লির এইমসে ভয়াবহ আগুন। শনিবার বিকেল নাগাদ হাসপাতালের দোতলা ও তিনতলায় এমার্জেন্সি ভবনে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে পরিস্থিতি বুঝে আরও ১৬ ইঞ্জিন আনা হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। শনিবার বিকেলে এইমসের দোতলা এবং তিনতলা থেকে আচমকাই কালো …

আরও পড়ুন »

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, বাতিল বহু লোকাল ট্রেন

ওয়েব ডেস্ক: টানা বৃষ্টিতে জলে ভাসছে শহর হাওড়া। বিপর্যস্ত জীবনযাত্রা। ভারী বৃষ্টিতে ডুবেছে অলিগলি থেকে রাস্তাঘাট। হাওড়া পুরনিগমের নিচু এলাকাগুলি জলমগ্ন। পঞ্চাননতলা, বেলিলিয়াস রোড, ইস্ট-ওয়েস্ট বাইপাস, বেনারস রোড, রামচরণ শেঠ রোড, হাওড়া আমতা রোড, বেলুড় স্টেশন রোড, পদ্মবাবু রোড , পি এন ঘোষ রোড, জি টি রোড থেকে শুরু করে …

আরও পড়ুন »

চলতি বছরে অর্জুন পুরস্কার পাচ্ছেন বাংলার স্বপ্না, খেলরত্ন বজরং পুনিয়া

ওয়েব ডেস্ক: চলতি বছরের অর্জুন পুরস্কারে ভূষিত বাংলার স্বপ্না বর্মন ও অরূপ বসাক। হেপ্টাথলিট স্বপ্নার স্বপ্ন পূরণের পাশাপাশি টবিল টেনিসে খেলোয়ার হিসেবে দেশকে গর্বিত করার জন্য অর্জুন সম্মানে সম্মানিত হচ্ছেন অরূপ। ক্রিড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান রাজীব গাঁধী খেল-রত্ন পুরস্কার পাচ্ছেন এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনা জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। দেশের …

আরও পড়ুন »

শহিদ জওয়ান, রাজরৌ সেক্টরে পাক চৌকি গুড়িয়ে পাল্টা জবাব ভারতের

ওয়েব ডেস্ক: উপত্যকার নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানকে কড়া জবাব ভারতের। সকালেই পাক সেনার গুলিতে শহিদ হন এক জওয়ান। তার জবাবে পাকিস্তানি চৌকি গুঁড়িয়ে দিল সেনা। উল্লেখ্য, এদিন রাজরৌর নওসের সেক্টরে বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ গুলি ছুড়তে থাকে তারা। মর্টার সেলও ব্যবহার করে পাক …

আরও পড়ুন »

চমক জার্মান ক্লাবের, বার্সা ছেড়ে বায়ার্নে কুটিনহো

প্রসেনজিৎ মাহাতো: ধাক্কা খেলো বার্সেলোনা। বার্সা থেকে ব্রাজিলের তারকা ফিলিপ কুটিনহোকে লোনে তুলে নিল বায়ার্ন মিউনিখ। পরে তারা কুটিনহোকে পাকাপাকি ভাবে সই করাতেও পারে বলে জানিয়ে দিল জার্মান ক্লাব। মিডফিল্ডার আর্জেন রবেনের জায়গায় কুটিনহোকে নিয়ে অভাব পূরণ করতে চাইছে জার্মান ফুটবলের সেরা দল। নতুন  শিবিরে যোগ দেওয়ার পর নতুন ক্লাবের …

আরও পড়ুন »

নৈহাটি ও গারুলিয়ার দলছুট বেশকিছু কাউন্সিলরদের ফেরালো তৃণমূল

নীল রায়। “ঘরে ওয়াপসি” হল নৈহাটি ও গারুলিয়া বেশকিছু তৃণমূল কাউন্সিলরের। শনিববার  বিজেপি-তে চলে যাওয়া নৈহাটির ১০ ও গারুলিয়ার ২ জন কাউন্সিলর ফিরলেন তৃণমূলে। ফিরে আসা কাউন্সিলরদের পাশে নিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, বাকীরাও শীঘ্রই ফিরে আসবেন। মুকুল রায় ও অর্জুন সিংয়ের “গেমপ্ল্যান” ফেল করেছে। গত ২৯ মে নৈহাটি …

আরও পড়ুন »

বিদায় বেলায় সঞ্চয়ের অর্থ দিয়ে মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন প্রিয় পঙ্কজ স্যার

অতনু মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা: সারা জীবনের সঞ্চয়ের একটি অংশ দিয়ে স্কুলের দুঃস্থ পড়ুয়াদের পাশে দাঁড়ালেন, নজির গড়লেন বিদায়ী প্রধান শিক্ষক। তিনি পঙ্কজ সর্দার। দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর সীতানাথ হাইস্কুলের প্রধান শিক্ষক। আর মাত্র দু’সপ্তাহ। তারপরেই পঙ্কজবাবু হয়ে যাবেন স্কুলের প্রাক্তন শিক্ষক। তথাপি যে স্কুলের তাঁর দীর্ঘ কর্মজীবন …

আরও পড়ুন »

লাউডন স্ট্রিটের দুর্ঘটনায় গ্রেফতার ঘাতক জাগুয়ারের চালক

ওয়েব ডেস্ক: শুক্রবার রাতের মর্মান্তিক দুর্ঘটনায় অভিযুক্ত জাগুয়ারের চালককে গ্রেফতার করল পুলিশ। ওই চালকের নাম আরসালান পারভেজ(২২। পুলিশ সূত্রে খবর, আজই অভিযুক্তকে আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ঘাতক গাড়িটির  নথিভুক্ত ঠিকানা আরসালান এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ১৯১ পার্ক স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর। এদিকে আগেই পরিচয় জানা গিয়েছে নিহত ২ বাংলাদেশি নাগরকের। নিহত …

আরও পড়ুন »

বৃষ্টির রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা শহরে, বেপরোয়া জাগুয়ারের ধাক্কায় প্রাণ গেল ২ বাংলাদেশির

ওয়েব ডেস্ক: বৃষ্টির রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা শহরে। প্রাণ গেল ২ পথচারীর। ফের বেপরোয়া গতির কারণেই বিপত্তি। শুক্রবার রাত ২টো নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটে লাউডন স্ট্রিটে শেক্সপিয়র সরণী থানার কাছে। জানা গিয়েছে, জওহরলাল নেহরু রোডের দিক থেকে অতি তীব্র গতিতে আসছিল একটি জাগুয়ার। সূত্রের খবর, গাড়িটি কলকাতার এক নামি ব্যবসায়ীর। …

আরও পড়ুন »

টানা বর্ষণে নাজেহাল শহর, ফের ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গে

ওয়েব ডেস্ক: বৃষ্টি হয়েছে রাত-ভোর। শনিবার সকালেও তা অবিরত। আজ সকালেও আকাশ কালো। ঘুম থেকে উঠে দিন না রাত, গুলিয়ে গিয়েছে অনেকেরই। সব মিলিয়ে একদিকে যেমন দেরি করে হলেও বৃষ্টির স্বাদ নিচ্ছে বাঙালি, অন্যদিকে তেমনি নাজেহাল অবস্থা শহরবাসীর। শহরের বিভিন্ন জায়গায় জমা জলের ওপর দিয়েই চলছে যানবাহন। পুরসভা সূত্রে খবর, …

আরও পড়ুন »

জম্মুতে চালু ইন্টারনেট, দু’সপ্তাহ পর কাশ্মীরের একাংশে ফিরল টেলিফোন পরিষেবা

ওয়েব ডেস্ক: ধীরে ধীরে যাবতীয় পরিষেবা ফিরছি কাশ্মীর উপত্যকায়। গতকাল স্থানীয় মুখ্যসচীব যেমনটা জানিয়ে ছিলেন, সেই মতো শনিবার চালু হল জম্মু ও কাশ্মীরের একাধিক যোগাযোগ ব্যবস্থা। শনিবারেই জম্মুতে চালু হয় ইন্টারনেট। এর ফলে জম্মুর রামবান, কিস্তওয়ার, ডোডায় ইন্টারনেট পরিষেবা পেতে শুরু করেছেন স্থানীয় মানুষ। অন্যদিকে রাজৌরি ও পুঞ্চে চালু করা …

আরও পড়ুন »

আসানসোলে উদ্ধার ছাত্রীর মৃতদেহ, পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব সংবাদদাতা:   আসানসোলে এক স্কুলছাত্রীর মৃতদেহ ডাস্টবিন থেকে উদ্ধার ঘিরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।    জানা গিয়েছে, প্রথমে ওই স্কুল ছাত্রীটিকে অপহরণ করা হয়। তারপর একটি ডাস্টবিন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীর দাবি, মেয়েটি নিখোঁজ হওয়ার সময় পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ ঠিক মতো তদন্ত …

আরও পড়ুন »

নাট্য একাডেমি থেকে মনোজ মিত্রের পদত্যাগ! সরকারের ভূমিকায় সরব সোমেন

নীল রায়। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি পদ থেকে মনোজ মিত্র সরে দাঁড়ানোয় তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সন্ধ্যায় মনোজ মিত্রের পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। তারপরেই এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সোমেন বলেন, “আমাদের রাজ্যে একের পর এক গুণী ও বিদগ্ধজনেরা রাজ্য সরকারের মনোনীত কমিটিগুলি থেকে পদত্যাগ …

আরও পড়ুন »

স্বাভাবিক ছন্দে ফিরছে ভূস্বর্গ, পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন অমিত

ওয়েব ডেস্কঃ   সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর। শুক্রবার রাত থেকে জম্মুর টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। সোমবার থেকে খুলছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।   কাশ্মীরের মুখ্য সচিব বিভিআর সুব্রক্ষনম বলেন, সোমবার থেকে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। শুক্রবারই সরকারি দফতরে যোগ দিয়েছেন কর্মীরা। জনজীবন স্বাভাবিক করতে প্রাথমিকভাবে ১২ টি জেলায় …

আরও পড়ুন »

আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগে বাড়ল শূন্যপদের সংখ্যা

সূর্য সরকার। আপার প্রাইমারির ইন্টারভিউ চলাকালীনই চূড়ান্ত শূন্য পদ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। নয়া তালিকায় শূন্য পদ বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৩৩৯। যদিও, আগে শূন্য পদের সংখ্যা জানানো হয়েছিল ১৩ হাজার ৮০। ইতিমধ্যেই তিনটি পর্যায়ে ভেরিফিকেশন শেষ করেছে এসএসসি। হাইকোর্টের নির্দেশের পর আরও ৬৫০০ ভেরিফিকেশন করেছে এসএসসি কর্তৃপক্ষ। তার …

আরও পড়ুন »