ওয়েব ডেস্কঃ
সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর। শুক্রবার রাত থেকে জম্মুর টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। সোমবার থেকে খুলছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।
কাশ্মীরের মুখ্য সচিব বিভিআর সুব্রক্ষনম বলেন, সোমবার থেকে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। শুক্রবারই সরকারি দফতরে যোগ দিয়েছেন কর্মীরা। জনজীবন স্বাভাবিক করতে প্রাথমিকভাবে ১২ টি জেলায় নিয়ম শিথিল করা হয়েছে। স্পর্শকাতর ৫ টি জেলায় কিছু বিধি-নিষেধ জারি থাকবে।
তবে ৩৭০ ধারা প্রত্যাহারের পর সরকারি সূত্রের দাবি, এখনও পর্যন্ত কাশ্মীরে কোনো প্রাণহানি ঘটেনি। এমনকি জঙ্গি কার্যকলাপও আগের থেকে অনেক কমেছে। এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর যাচ্ছেন। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news