প্রসেনজিৎ মাহাতো:
ধাক্কা খেলো বার্সেলোনা। বার্সা থেকে ব্রাজিলের তারকা ফিলিপ কুটিনহোকে লোনে তুলে নিল বায়ার্ন মিউনিখ। পরে তারা কুটিনহোকে পাকাপাকি ভাবে সই করাতেও পারে বলে জানিয়ে দিল জার্মান ক্লাব। মিডফিল্ডার আর্জেন রবেনের জায়গায় কুটিনহোকে নিয়ে অভাব পূরণ করতে চাইছে জার্মান ফুটবলের সেরা দল। নতুন শিবিরে যোগ দেওয়ার পর নতুন ক্লাবের তরফে টুইট করে শনিবারই এ কথা জানানো হয়।
প্রসঙ্গত, প্রায় সাড়ে ১২০০ কোটি টাকায় গত মরশুমে লিভারপুল থেকে বার্সায় আসেন কুটিনহো। তবে স্প্যানিশ দলে তিনি সেভাবে ছন্দে ছিলেন না। বার্সার হয়ে ৭৬টি ম্যাচে করেন ২১টি গোল করেন কুটিনহো। কিছু দিন থেকেই শোনা যাচ্ছিল, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যেতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কুটিনহো গেলেন জার্মানিতেই। ফলে এরপর নেইমারকে বার্সা নিতে রাজি হবে না বলেই মনে করা হচ্ছে। এমত অবস্থায় দল বদলের মরশুমে নেইমার কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news