ওয়েব ডেস্ক:
ধীরে ধীরে যাবতীয় পরিষেবা ফিরছি কাশ্মীর উপত্যকায়। গতকাল স্থানীয় মুখ্যসচীব যেমনটা জানিয়ে ছিলেন, সেই মতো শনিবার চালু হল জম্মু ও কাশ্মীরের একাধিক যোগাযোগ ব্যবস্থা। শনিবারেই জম্মুতে চালু হয় ইন্টারনেট। এর ফলে জম্মুর রামবান, কিস্তওয়ার, ডোডায় ইন্টারনেট পরিষেবা পেতে শুরু করেছেন স্থানীয় মানুষ। অন্যদিকে রাজৌরি ও পুঞ্চে চালু করা হয়েছে ল্যান্ডলাইন পরিষেবা।
১৭টি টেলিফোন এক্সচেঞ্জ শুরু করল তাদের কাজকর্ম। জানা গিয়েছে, ইতিমধ্যে শ্রীনগরের কিছু অংশেও পাওয়া যাচ্ছে টেলিফোন যোগাযোগের সুবিধে। উল্লেখ্য, টানা ২ সপ্তাহ পর স্বাভাবিক হল টেলিফোন লাইন। বদগাম, সোনমার্গ, মনিগামে চালু হয়েছে ফোন পরিষেবা। উত্তর কাশ্মীরের গুরেজ, তনমার্গ, উরি কেরান, তংধরেও চালু হয়েছে ফোন। শ্রীনগরে সিভিল লাইনস, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দরের কাছাকাছি এলাকাগুলিতেও চালু হয়েছে ফোন।
এদিকে কাশ্মীর উপত্যাকায় না হলেও জম্মুর ৫টি জেলায় চালু হয়েছে মোবাইল ফোন। জম্মু, রেসি, সাম্বা, কাঠুয়া, উধমপুরের মানুষ পেতে শুরু করেছেন ২জি পরিষেবা।
প্রসঙ্গত, শুক্রবার জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় ফোনের সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। স্কুল কলেজ খুলবে সোমবার থেকে। সেই স্বাভাবিকতার দিকেই এগোচ্ছে ভূস্বর্গ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news