ওয়েব ডেস্ক:
দিল্লির এইমসে ভয়াবহ আগুন। শনিবার বিকেল নাগাদ হাসপাতালের দোতলা ও তিনতলায় এমার্জেন্সি ভবনে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে পরিস্থিতি বুঝে আরও ১৬ ইঞ্জিন আনা হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।
শনিবার বিকেলে এইমসের দোতলা এবং তিনতলা থেকে আচমকাই কালো ধোঁয়া বের হতে দেখা যায়। যেখানে ধোঁয়া দেখা যায় তা হাসপাতালের এমারজেন্সি বিভাগের ল্যাবরেটরি। রয়েছে অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটারও। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা। তড়িঘড়ি রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয় দমকলের ২২টি ইঞ্জিন।
প্রসঙ্গত, এইমসেই ভর্তি রয়েছেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি। বর্তমানে হাসপাতালের বিশেষ বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বিজেপি নেতাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news