Breaking News
Home / হেড লাইন্স (page 400)

হেড লাইন্স

‘ফিট ইন্ডিয়া’ গড়তে ফিটনেস জিম, মোদীকে অভিনব পরামর্শ গোয়েলের

ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মন্ত্রীরা আলাদা আলাদা পরামর্শ দিলেন। এর মধ্যে সবচেয়ে নতুন পরামর্শ দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার এক অনুষ্ঠানে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রেলের কর্মচারী, তাঁদের পরিবার ও সাধারণ মানুষের জন্য একটি জিম …

আরও পড়ুন »

এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ আজ, অশান্তি আটকাতে ৫ জেলায় জারি ১৪৪ ধারা

ওয়েব ডেস্কঃ   আজ অসমে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার উপরই নির্ভর করছে অসমের ৪১ লক্ষ মানুষের ভাগ্য- তাঁরা ভারতীয় না বিদেশী! এই তালিকা ইন্টারনেট ও অসমের ২৫০০ এনআরসি সেবা কেন্দ্রে জানা যাবে। এছাড়া ১৫৭টি অঞ্চল কার্যালয় ও ৩৩টি জেলা কার্যালয় থেকেও চূড়ান্ত তালিকা …

আরও পড়ুন »

পিকের কথা শুনলে বিধানসভা ভোটে ৩০টা আসনও পাবে তৃণমূল, দাবি মুকুলের

জয় ঘোষ “পিকের কথা শুনলে ৩০টা আসনও পাবে না তৃণমূল। ফলে ২০২১ সালের বিধানসভা  নির্বাচনে তৃণমূল বিরোধী দলের মর্যাদা পাবে না।” শুক্রবার রাজ্য দপ্তর এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়।‌ ভোট গুরু প্রশান্ত কিশোরের কর্মসূচি ‘দিদিকে বলো” এক মাস পূর্ন করল। আর পিকের সংস্থা দাবি করেছে এই সময়ের মধ্যেই …

আরও পড়ুন »

“সিবিআই সিপিএমকে ডাকছে না।” মমতার মন্তব্যে ক্ষিপ্ত সুজনের জবাব, “আমরা চোর নই।”

সূর্য সরকার। আলোচনা চলছিল গণপিটুনি বিল নিয়ে! বিধানসভায় নিজের আসনে দাড়িয়ে বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণপিটুনি নিয়ে বলতে বলতে আচমকাই লাইন বদল করে বামেদের বিঁধলেন তিনি। কেন্দ্রের শাসক দলের জন্যই দেশে গণপিটুনির মত ভয়ঙ্কর জিনিসের বাড়বাড়ন্ত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “সবাইকে ডাকছে, কিন্তু সিপিএম-কে কেন ডাকছে না?” আর …

আরও পড়ুন »

“তৃণমূলের বিরুদ্ধে সিবিআই সক্রিয়, তাই বিজেপি কর্মীদের মারছে ওরা” অভিযোগ দিলীপের

জয় ঘোষ। “সিবিআই ওদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে বলে ওরা আমাদের কর্মীদের মারবে। জোর করে আটকে রাখবে। তাহলে ওরা ভুল করছেন। এমনটা হলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কারও হাতে থাকবে না।” শুক্রবার লেকটাউনে বিজেপির “চা- চক্রে” হামলা প্রসঙ্গে তৃণমূলের নাম করে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে লেকটাউনের দক্ষিণদাঁড়িতে …

আরও পড়ুন »

মিড ডে মিল দেওয়ার টাকা নেই! পুজো কমিটির অনুদান ১০ থেকে বাড়িয়ে ২৫ হাজার করলেন মুখ্যমন্ত্রী

নীল রায়। ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে, এবার রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের অর্থনৈতিক হাল ভাল নয়। কিন্তু তার মধ্যেও পুজো আমাদের ঐতিহ্য। তা রক্ষা …

আরও পড়ুন »

বেতন না পেয়ে আন্দোলনে তৃণমূল সমর্থিত ইউনিয়নের অস্থায়ী বনকর্মীরা

সূর্য সরকার। গত দু মাস ধরে বেতন পাচ্ছেন না গরুমারার মাহুত সহ অন্যান্য অস্থায়ী বনকর্মীরা। প্রতিবাদে কাজ বন্ধ রেখে বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে শুক্রবার থেকে ডিএফও অফিস চেম্বারের সামনে বিক্ষোভ আন্দোলনে বসলেন তৃনমূল প্রভাবিত অস্থায়ী বনকর্মী সংগঠনের সদস্যরা। অনিয়মিত বেতন সহ বিভিন্ন দাবি নিয়ে জলপাইগুড়ির অরণ্য ভবনের সামনে অবস্থান …

আরও পড়ুন »

সেন্ট্রাল এভিনিউ অবরোধের জেরে বিজেপি কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ পুলিশের

জয় ঘোষ লেকটাউনের দক্ষিণদাঁড়িতে  রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ওপর তৃণমূলের হামলার প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউ মোড়ে রাস্তা অবরোধ করল বিজেপি কর্মীরা। রাস্তা অবরোধের জেরে পুলিশ তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়, বেধে …

আরও পড়ুন »

গণপিটুনি প্রতিরোধ বিল পাশ বিধানসভায়, সচেতনতার ডাক মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: বিধানসভায় পাশ হল গণপিটুনি প্রতিরোধ বিল। এইসঙ্গে এদিন বাংলার মানুষের প্রতি সচেতনতার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিল পাশের আগেভাগে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট এই বিল আনার নির্দেশ দিলেও কেন্দ্র এখনও সেই বিল করে উঠতে পারেনি। দেশে পশ্চিমবঙ্গেই প্রথম গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হল। রাজস্থান সরকার বিল …

আরও পড়ুন »

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ১০ বছর কারাবাসের সাজা ৬ জনকে

ওয়েব ডেস্ক: আগেই দোষ স্বীকার করায় সাজা কমল অনেকটাই। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সর্বনিম্ন সাজা শোনালেন বিচারক। দোষী সাব্যস্ত ১৯ জনের মধ্যে ৬ জনকে সর্বোচ্চ ১০ বছর জেল, বাকিদের মধ্যে ১০ জনকে ৮ বছর ও ৩ জনকে ৬ বছরের জেলের সাজা দিল আদালত। ৬ বছর করে জেল হল দোষী সাব্যস্ত ২ মহিলা …

আরও পড়ুন »

ব্যাঙ্কিং ব্যবস্থায় বিরাট বদল, ১০ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে দিল কেন্দ্র

ওয়েব ডেস্ক: দেশের ব্যাঙ্ক ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। বেশ কয়েকটি ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া হল নতুন ঘোষণায়। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর ফলে দেশের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে অন্য ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হল তার মধ্যে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স …

আরও পড়ুন »

সোমবার অবধি সিবিআই হেফাজতেই চিদম্বরম, নির্দেশ দিল বিশেষ আদালত

ওয়েব ডেস্ক: বিশেষ আদালতের নির্দেশে আগামি সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতেই চিদম্বরম। প্রসঙ্গত, প্রাক্তন অর্থমন্ত্রীকে টানা পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদনের জেরেই সোমবার পর্যন্ত হেফাজতের মেয়াদ বাড়াল বিশেষ আদালত। অপরপক্ষে আজ সিবিআইয়ের আইনজীবী কেএন নটরাজনকে ভর্তসনা করেন এই মামলার বিচারক। তিনি প্রশ্ন করেন, একবারে ১৫ দিনের …

আরও পড়ুন »

আক্রান্ত বিধায়ক বিশ্বজিৎ দাসকে দেখতে হাসপাতালে গেলেন মুকুল রায়

ওয়েব ডেস্ক: বনগাঁয় আক্রান্ত আহত বিধায়ককে দেখতে হাসপাতালে গেলেন মুকুল রায়। উল্লেখ্য, শুক্রবার সকালে বিধানসভায় আসার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বনগাঁর বিধায়ক বিশ্বজিত্‍ দাস। গুরুতর আহত ওই বিধায়ককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে দেখতে আসেন মুকুল রায়। এদিন হামলার ঘটনার কড়া নিন্দা করেন বিজেপি নেতা। বিশ্বজিৎ …

আরও পড়ুন »

‘মমতাকে বিজেপিতে স্বাগত’, বিধানসভায় বললেন মুকুল, জল্পনা রাজ্য রাজনীতিতে

ওয়েব ডেস্ক: এই হলেন মুকুল রায়! শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিলেন মুকুল। বেশ কিছুদিন পর এদিন বিধানসভায় আসেন বিজেপি নেতা মুকুল রায়। সহাস্য মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত। তবে তাঁকে দলের নিয়ম মেনে আসতে হবে। এখানেই থেমে না থেকে মুকুল বলেন, …

আরও পড়ুন »

লাহোরে অপহৃত শিখ তরুণীর ধর্মান্তকরণ, ইমরানের দ্বারস্থ অসহায় পরিবার

ওয়েব ডেস্ক: শিখ তরুণীকে অপহরণ করে জোর করে ধর্মান্তকরণ পাকিস্তানে। ইমরানের দ্বারস্থ অসহায় পরিবার। প্রসঙ্গত টানা তিন দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার লাহোরে খোঁজ মেলে ওই অপহৃত শিখ তরুণীর। ততক্ষণে জোর করে ধর্মান্তর করা হয়েছে তাঁর। এমনকী তাঁর বিয়েও দেওয়া হয়েছে এক মুসলিম তরুণের সঙ্গে। উল্লেখ্য, একটি ভিডিওয় তরুণী তাঁর ইসলাম …

আরও পড়ুন »

আন্তর্জাতিক মহলে কোণঠাসা, কাশ্মীর নিয়ে নিজের দেশে প্রতিবাদ কর্মসূচি পালন ইমরানের

ওয়েব ডেস্কঃ   কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই দিশেহারা পাকিস্তান। আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে পাকিস্তান। তাই এবার নিজের দেশ দেখেই প্রতিবাদের ডাক দিলেন ইমরান খান। ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে আজ ৩০ আগস্ট বেলা ১২টা থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে পাকিস্তান। পাক সংসদে একথা জানান …

আরও পড়ুন »