ওয়েব ডেস্ক:
বৃষ্টির রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা শহরে। প্রাণ গেল ২ পথচারীর। ফের বেপরোয়া গতির কারণেই বিপত্তি। শুক্রবার রাত ২টো নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটে লাউডন স্ট্রিটে শেক্সপিয়র সরণী থানার কাছে। জানা গিয়েছে, জওহরলাল নেহরু রোডের দিক থেকে অতি তীব্র গতিতে আসছিল একটি জাগুয়ার। সূত্রের খবর, গাড়িটি কলকাতার এক নামি ব্যবসায়ীর।
গাড়িটি মিডলটন স্ট্রিট থেকে এসে লাউডন স্ট্রিটের সংযোগস্থলে একটি মার্সিডিজকে প্রচণ্ড ধাক্কা মারে। জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় মার্সিডিজের একাংশ। এই অভিঘাতে মার্সিডিজটিকে নিয়ে জাগুয়ারটি ফের ধাক্কা মারে রাস্তার পাশের একটি পুলিশ কিয়স্ককে। দুর্ভগ্যক্রমে ওই কিয়স্কের পাশেই তখন ৩ জন দাঁড়িয়ে ছিলেন। প্রবল বৃষ্টি কারণেই হয়তো তারা কিয়স্কের আশ্রয় নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। গুরুতর আহত হন ওই ৩ জন। এসএসকেএম হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, নিহত ২ পথচারীই বাংলাদেশের নাগরিক। নাম কাজী মহম্মদ মইনুল আলম(৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া। অন্যজন গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news