ওয়েব ডেস্ক:
শুক্রবার রাতের মর্মান্তিক দুর্ঘটনায় অভিযুক্ত জাগুয়ারের চালককে গ্রেফতার করল পুলিশ। ওই চালকের নাম আরসালান পারভেজ(২২। পুলিশ সূত্রে খবর, আজই অভিযুক্তকে আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ঘাতক গাড়িটির নথিভুক্ত ঠিকানা আরসালান এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ১৯১ পার্ক স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর। এদিকে আগেই পরিচয় জানা গিয়েছে নিহত ২ বাংলাদেশি নাগরকের।
নিহত কাজী মহম্মদ মইনুল আলম(৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া(২৮)। মইনুলের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। চাকরি করতেন বাংলাদেশ গ্রামীন ফোনে। অন্যদিকে, তানিয়া ছিলেন বাংলাদেশে সিটি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে।
সূত্রের খবর, চোখের চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন মইনুল। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের ভিআইপি হোটেলে। সঙ্গে ছিলেন মইনুলের বন্ধু জিয়াদ। গুরুতর আহৎ জিয়াদ জানান, রাতে বেপরোয়া গাতিতে জাগুয়ারটি এসে মার্সিডিজে ধাক্কা মারে। সেটি এসে পড়ে তানিয়াদের ওপরে।
দুর্ঘটনা সম্পর্কে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মহম্মদ বসিরউদ্দিন বলেন, নিহত দুজনে ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন বা ফুটপাত ধরে যাচ্ছিলেন। এইসময় একটি গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। সেই গাড়িটিই ওদের ওপরে এসে পড়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news