ওয়েব ডেস্ক:
চলতি বছরের অর্জুন পুরস্কারে ভূষিত বাংলার স্বপ্না বর্মন ও অরূপ বসাক। হেপ্টাথলিট স্বপ্নার স্বপ্ন পূরণের পাশাপাশি টবিল টেনিসে খেলোয়ার হিসেবে দেশকে গর্বিত করার জন্য অর্জুন সম্মানে সম্মানিত হচ্ছেন অরূপ। ক্রিড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান রাজীব গাঁধী খেল-রত্ন পুরস্কার পাচ্ছেন এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনা জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্ন পাচ্ছেন প্যারালিম্পিকে রূপো জয়ী অ্যাথলিট দীপা মালিকও। বাইচুং ভুটিয়া, এমসি মেরি কম, অঞ্জু ববি জর্জদের নিয়ে গঠিত ১২ সদস্যের সিলেকশন কমিটি বৈঠকের প্রথম দিনই খেলরত্ন পুরস্কারের জন্য বজরুংয়ের নাম চূড়ান্ত করে ফেলেছিল। বৈঠকের দ্বিতীয় দিন দীপার নামও ঘোষণা করা হল।
ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও ভারতীয় মহিলা দলের স্পিনার পুনম যাদবও অর্জুন পুরস্কারে ভূষিত হবেন এবার। দ্রোণাচার্য পুরস্কারে জন্য বেছে নেওয়া হয়েছে ব্যাডমিন্টন কোচ বিমল কুমার, টেবিল টেনিসের সন্দীপ গুপ্তা ও অ্যাথলেটিক্সের কোচ মোহিন্দর সিং ধিঁলোকে।
খেলরত্ন পুরস্কারের দাবিদার হিসাবে বজরং পুনিয়ার সঙ্গে উঠে এসেছিল আরও একটি নাম। ভীনেশ ফুগত। কিন্তু শেষমেশ মহিলা কুস্তিগীর ভীনেশের বদলে বজরংয়ের নামই চূড়ান্ত করেন ১২ সদস্যের সিলেকশন কমিটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news