Breaking News
Home / TRENDING / আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগে বাড়ল শূন্যপদের সংখ্যা

আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগে বাড়ল শূন্যপদের সংখ্যা

সূর্য সরকার।

আপার প্রাইমারির ইন্টারভিউ চলাকালীনই চূড়ান্ত শূন্য পদ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। নয়া তালিকায় শূন্য পদ বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৩৩৯। যদিও, আগে শূন্য পদের সংখ্যা জানানো হয়েছিল ১৩ হাজার ৮০। ইতিমধ্যেই তিনটি পর্যায়ে ভেরিফিকেশন শেষ করেছে এসএসসি। হাইকোর্টের নির্দেশের পর আরও ৬৫০০ ভেরিফিকেশন করেছে এসএসসি কর্তৃপক্ষ। তার মধ্যে প্রায় সাড়ে চার হাজার প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডেকে পাঠানো হয়েছে বলে দফতর সূত্রের খবর। ২০-২২ অগাস্ট চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। তার মাঝে নতুন করে শূন্য পদের তালিকা প্রকাশ হওয়ায় শূন্য পদের সংখ্যা বাড়ল ১২৫৯টি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন শিক্ষা দপ্তর  সমস্ত শূন্যপদে শিক্ষক নিয়োগের কাজ শীঘ্রই শেষ করবে। এদিন আপার প্রাইমারির ইন্টারভিউয়ের আগে অতিরিক্ত আসন বেরিয়ে আসায় সরকারের সেই তৎপরতায় চোখে পড়েছে। প্রসঙ্গত, পরীক্ষা দিয়েও চাকরি না পাওয়ায় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জমে ছিল সমস্ত পরীক্ষার্থীদের। রাজ্য সরকার মনে করছে তারই কুফল ভোগ করতে হয়েছে লোকসভা ভোটে। ফলে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে এখন তৎপরতা বেড়েছে শিক্ষা দপ্তরের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *