Breaking News
Home / TRENDING / আসানসোলে উদ্ধার ছাত্রীর মৃতদেহ, পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর

আসানসোলে উদ্ধার ছাত্রীর মৃতদেহ, পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব সংবাদদাতা:

 

আসানসোলে এক স্কুলছাত্রীর মৃতদেহ ডাস্টবিন থেকে উদ্ধার ঘিরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। 

 

জানা গিয়েছে, প্রথমে ওই স্কুল ছাত্রীটিকে অপহরণ করা হয়। তারপর একটি ডাস্টবিন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীর দাবি, মেয়েটি নিখোঁজ হওয়ার সময় পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ ঠিক মতো তদন্ত করেনি। ফলে আজ মেয়েটির মৃতদেহ উদ্ধার হল। পুলিশ ব্যবস্থা নিলে হয়তো মেয়েটিকে বাঁচানো যেত।

 

শুক্রবার রাতে এরই প্রতিবাদে মোমবাতি মিছিল বের করেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। তাঁরা স্থানীয় পুলিশ, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেন। আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট গঠন হওয়ার পর এলাকায় দুষ্কৃতী তাণ্ডব কোনভাবেই কমেনি বলে দাবি তোলেন তারা। আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার হায় হায় বলেও স্লোগান তোলেন বিক্ষোভকারীরা।

 

আসানসোলের ধেমোমেনের বাসিন্দা স্কুল ছাত্রী অমরপ্রীতি কৌর ১০ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোনে মেসেজ আসে। তারপরের দিন আসানসোলের প্রাণকেন্দ্র আপার চেলি ডাঙ্গার একটি ডাস্টবিন থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। আসানসোলের মত এলাকায় এক ছাত্রী অপহরণ এবং তাঁকে ৫ দিন ধরে আটকে রাখা এবং তাঁর খুনের ঘটনায় আসানসোলবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *