Breaking News
Home / হেড লাইন্স (page 390)

হেড লাইন্স

‘হিন্দুত্বের মন পেতে গিয়ে কংগ্রেস শেষ হয়ে যাবে,’ শশীর মন্তব্যে জল্পনা

নিজস্ব প্রতিবেদন: ধর্মনিরপেক্ষতা ও হিন্দুত্ব নিয়ে নিজের পার্টিকেই কাঠগড়ায় তুললেন কংগ্রেস সাংসদ শশী তারুর। দেশের ধর্ম নিরপেক্ষতা রক্ষার দায়িত্ব কংগ্রেসের নেওয়া উচিত বলে মনে করেন তিনি। রবিবার নয়াদিল্লিতে নিজের লেখা ‘দ্য হিন্দু ওয়ে, অ্যান্ড ইন্ট্রোডাকশন হিন্দুস্তান’ বই প্রকাশ করেন তারুর। সেই বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের বর্তমান শাসকরা হিন্দুত্বকে …

আরও পড়ুন »

১১ সেপ্টেম্বর শুভেন্দু-শোভনকে হাজিরার নোটিশ সিবিআইয়ের

নীল রায়। এবার সিবিআই তলব পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে। নারদাকান্ডে গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। শুভেন্দু অধিকারী ও শোভন চট্টোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর হাজিরার নোটিশ পাঠিয়েছে তাঁরা। গত কয়েকদিন ধরেই নারদা কাণ্ডে অভিযুক্তদের কণ্ঠস্বর নমুনার সংগ্রহের পালা চলছে নিজাম প্যালেসে। ঘটনাচক্রে, শুভেন্দু অধিকারী …

আরও পড়ুন »

উত্তরে ভারী, দক্ষিণে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর

সূর্য সরকার:   নিম্নচাপের অবস্থান বদল হয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা ঘূর্ণাবর্তের উপর দিয়ে ডালটনগঞ্জ, বাঁকুড়া, ক্যানিং হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।   আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির …

আরও পড়ুন »

সুইস ব্যাঙ্কে থাকা ভারতীয়দের তালিকা হাতে পেল মোদী সরকার

ওয়েব ডেস্কঃ সুইস ব্যাংকে ভারতীয়দের অ্যাকাউন্টের প্রথম কিস্তির লেনদেন ভারত সরকারকে পাঠাল সুইজারল্যান্ড সরকার। ব্যাংক ও সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সি আধিকারিকেরা ওই লেনদেনের পরিমাণ খতিয়ে দেখছে। জানা গিয়েছে, ওই লেনদেনের বেশিরভাগটাই গত বছর বন্ধ করে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত। ২০১৮ সালে সুইস ব্যাংকগুলিতে একদিনের জন্য চালু ছিল, এমন ব্যাংক …

আরও পড়ুন »

ভোর রাতে অগ্নিকাণ্ড দমদম ক্যান্টনমেন্ট বাজারে

সূর্য সরকার। ভোর রাতে আগুন লাগল দমদম ক্যান্টনমেন্টের বাজারে। সোমবার ভোর রাতে আচমকাই দমদম ক্যান্টনমেন্ট বাজারের মিটার বক্সের ঘরে আগুন লেগে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। আচমকা শটসার্কিট থেকে আগুন লেগে যায় বলে প্রাথমিক অনুমান। চারশোরও বেশি দোকানের মিটার ঘর পুড়ে যায়।‌ দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার …

আরও পড়ুন »

উত্তর-পূর্ব থেকে উঠবে না ৩৭১ ধারা আশ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়েছে মোদী সরকার। মোদী সরকারের এই পদক্ষেপের পরেই প্রশ্ন উঠেছিল, যেসব রাজ্যকে বেশকিছু বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, এবার সেই রাজ্যগুলো থেকে কী একে একে বিশেষ মর্যাদা তুলে নেবে কেন্দ্রীয় সরকার? এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ …

আরও পড়ুন »

মোদী সরকারের ১০০ দিনে রাহুল বনাম শাহ

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ১০০ দিন পূরণ হয়েছে মোদী সরকারের। মোদী-২ সরকারের ১০০ দিন পূর্ন প্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “কেন্দ্র সরকার সমাজের সকল স্তরের মানুষের আশার প্রতীক। আমাদের সরকার দেশের নিরাপত্তা, উন্নয়ন এবং গরীব মানুষের কল্যাণের জন্য পর্যায়ক্রমে কাজ করে চলেছেন।” এদিন শাহের এই মন্তব্যের …

আরও পড়ুন »

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন কৈলাস-মুকুল

নীল রায়। দিন দুয়েক আগে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার খানিকটা সুস্থ হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি এদিনই হাসপাতালে তাঁকে দেখতে গেলেন পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। বাংলার রাজনীতিতে বিরোধী দল হলেও, অসুস্থ থাকাকালীন পরস্পরকে দেখতে যাওয়াটাই রেওয়াজ। সেই …

আরও পড়ুন »

মিশন ২০২১! সাংসদ বিধায়কদের সাংগঠনিক দায়িত্ব দিল বিজেপি

জয় ঘোষ। নজরে ২০২১-এর বিধানসভা নির্বাচন। রাজ্যের ২৯৪ টি বিধানসভাতেই ঘুঁটি সাজাতে লোকসভাওয়াড়ি ৩ জন করে বিশেষ কমিটি তৈরি করল বিজেপি। আইসিসিআর  প্রেক্ষাগৃহে আয়োজিত বৈঠকে “গেরুয়া নক্সা” তৈরি করা হয়েছে। নতুন এই টিমে জায়গা করে নিলেন বর্ধমান দূর্গাপুরের বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া, বিজেপির সহ সভাপতি  ভারতী ঘোষ, হুগলীর সাংসদ …

আরও পড়ুন »

জর্জকে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান

প্রসেনজিৎ মাহাতো:   সানডে মোহনবাগান সমর্থকদের কাছে সুপার সানডে হল। ঘরের মাঠে প্রথম জয় তুলে নিল মোহনবাগান। শুধু জয়ই নয়, জর্জকে ৪–০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল সবুজ–মেরুন। দিন যত যাচ্ছে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ খেলা নংদাম্বা নাওরেম আরও ধারালো হয়ে উঠছেন কিবু ভিকুনার হাতে পড়ে। এ দিনও ম্যাচে সেরা। …

আরও পড়ুন »

বিস্ফোরণে কেঁপে উঠল ডালহৌসি চত্বর

সূর্য সরকার। বিস্ফোরণে কাঁপলো কলকাতা! রবিবার সন্ধ্যে পৌনে ৬’টা নাগাদ আচমকা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালা ডালহৌসী চত্বরের স্টিফেন হাউসের সামনে।‌ স্টিফেন হাউসের সামনে মাটির তলায় থাকা সিইএসসির তারের বক্সের মধ্যে বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় স্টিফেন হাউসের সামনের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তায় গর্ত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে তদন্তের পর পুলিশ জানিয়েছে, …

আরও পড়ুন »

ঝাড়গ্রামে তৃণমূলের প্রাক্তন পুরসভার চেয়ারম্যানের ছেলেকে বিজেপিতে নিলেন দিলীপ

নীল রায়। লোকসভা ভোটে বাংলার শাসক দলকে জঙ্গলমহলে জোর ধাক্কা দিয়েছিল বিজেপি। এবার ঝাড়গ্রাম পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেবের ছেলে বিক্রম মল্লদেবকে যোগদান করিয়ে ‘মাস্টার স্ট্রোক’ দিল তাঁরা। রবিবার ঝাড়গ্রাম শহরের এক জনসভায় বিক্রম মল্লদেবের হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে তৃণমূলের শতাধিক …

আরও পড়ুন »

খোঁজ মিলল বিক্রমের, পুনরায় যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো

নিজস্ব প্রতিবেদন:   অবশেষে খোঁজ মিলল চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের। রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, “চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। চাঁদের কক্ষপথে ঘুরতে থাকে অরবিটার বিক্রমের কিছু ছবি তুলেছে। বিক্রমের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে।”   ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে চন্দ্রযান নামিয়ে ইতিহাস …

আরও পড়ুন »

এনআরসির বিরুদ্ধে সংখ্যালঘু নেতাদের ময়দানে নামাচ্ছে তৃণমূল

নীল রায়। এনআরসি নিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দলের সংখ্যালঘু নেতাদের ময়দানে নামাতে চলেছে তৃণমূল নেতৃত্ব। সূত্র‌ মারফৎ তেমনটাই জানা গিয়েছে। দলের এই কর্মসূচি নিয়ে নেতৃত্বে থাকবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও তৃণমূল সংখ্যালঘু সেলের প্রধান হাজি নুরুল ইসলাম। সেই নির্দেশ মতোই রবিবার বিকেলে জঙ্গিপুর বিধানসভায় প্রতিবাদ মিছিল …

আরও পড়ুন »

রবিবারের কবিতা, শ্রাবণী গুপ্ত

 শ্রাবণী গুপ্ত: অসুখ জীবন একলা বিকেল হলুদ আলোয়, অতর্কিতে প্রশ্ন তোলে… এই যে জীবন, কেমন আছি? একটা আঙুল আঙুল খোঁজে, নষ্ট শরীর কষ্ট বোঝে…. এই তো সময়, যেমন বাঁচি! অকালবোধন আকাশ জুড়ে, কিশোর আজও পাথর ছোড়ে… কি লাভ তবে? প্রবোধ মেনে স্বাধীনতা, পথ না চিনেই হাঁটতে থাকা…. শেষের সুদিন আসবে …

আরও পড়ুন »

রবিবারের কবিতা, সৌভিক বন্দ্যোপাধ্যায়

 সৌভিক বন্দ্যোপাধ্যায় তোমার গায়ের রঙ দিল্লি ইউনিভার্সিটির নর্থ ক্যাম্পাসে, শ্রিয়া মিশ্রা মার্গ পেরিয়ে ছিপছিপে হাওয়ার মত যে মেয়েটি হেঁটে যেত পড়ন্ত বিকেলে তার নাম ছিল রাধা, একদিন তুমি তাকে বৃন্দাবনের টিকিট এগিয়ে দিয়েছিলে, মনে পড়ে? আজ এক আলোযুগ পরে, গোধূলির পাখিরা ঠোঁটে করে খবর নিয়ে এল দিক ভুল করে সে …

আরও পড়ুন »