Breaking News
Home / TRENDING / নাট্য একাডেমি থেকে মনোজ মিত্রের পদত্যাগ! সরকারের ভূমিকায় সরব সোমেন

নাট্য একাডেমি থেকে মনোজ মিত্রের পদত্যাগ! সরকারের ভূমিকায় সরব সোমেন

নীল রায়।

পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি পদ থেকে মনোজ মিত্র সরে দাঁড়ানোয় তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সন্ধ্যায় মনোজ মিত্রের পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। তারপরেই এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সোমেন বলেন, “আমাদের রাজ্যে একের পর এক গুণী ও বিদগ্ধজনেরা রাজ্য সরকারের মনোনীত কমিটিগুলি থেকে পদত্যাগ করছেন কিম্বা সরে আসছেন।” তিনি আরও বলেন, “প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র মহাশয় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগেও আমরা দেখেছি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটি থেকে বাংলা চলচ্চিত্র জগতের নক্ষত্র অপর্ণা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব সরে এসেছেন।”

বর্ষীয়ান রাজনীতিক সোমেন মিত্র মনে করেছেন মনোজ মিত্র, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অপর্ণা সেনের মত সিনেমা জগতের সঙ্গে যুক্ত ব্যাক্তিত্বের প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতির জন্য তিনি দায়ী করেছেন রাজ্য সরকারকে। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন,
“আমাদের মনে হয়, কোথাও হয়ত এইসব বিদগ্ধ ব্যক্তিরা যথাযথ সম্মান ও গুরুত্ব থেকে বঞ্চিত হচ্ছেন।” সোমেন মিত্র আরও বলেন, “আমরা মনে করি, সুস্থ ও স্বাধীনভাবে বাংলা শিল্প- সংস্কৃতি চর্চাকে চালু রাখার স্বার্থে এইসব প্রকৃত বিদগ্ধজনেদের যথাযথ সম্মান প্রদর্শনের ব্যাপারে রাজ্য সরকারের আরো সচেতন ও উদ্যোগী হওয়া প্রয়োজন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *