Breaking News
Home / TRENDING / লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, বাতিল বহু লোকাল ট্রেন

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, বাতিল বহু লোকাল ট্রেন

ওয়েব ডেস্ক:

টানা বৃষ্টিতে জলে ভাসছে শহর হাওড়া। বিপর্যস্ত জীবনযাত্রা। ভারী বৃষ্টিতে ডুবেছে অলিগলি থেকে রাস্তাঘাট। হাওড়া পুরনিগমের নিচু এলাকাগুলি জলমগ্ন। পঞ্চাননতলা, বেলিলিয়াস রোড, ইস্ট-ওয়েস্ট বাইপাস, বেনারস রোড, রামচরণ শেঠ রোড, হাওড়া আমতা রোড, বেলুড় স্টেশন রোড, পদ্মবাবু রোড , পি এন ঘোষ রোড, জি টি রোড থেকে শুরু করে সালকিয়া, লিলুয়া, বালি, শিবপুর সর্বত্র জল থইথই। দেড় দিনের ভারী বর্ষণের জেরে হাওড়া পুরসভার ৪৩ নং ওয়ার্ড জলের তলায়। লাগাতার বৃষ্টির জেরে বন্ধ রয়েছে এলাকার বহু দোকানপাট। সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। এদিকে পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা হলেও নতুন করে বৃষ্টি হওয়ায় সমস্যা বেড়েছে। সূত্রের খবর, ৪২ নং ওয়ার্ডের রাজীব কলোনির বেশ কিছু ঘরে জল ঢুকে যায়। এখানকার বাসিন্দাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, এদিন সকালে অফিস টাইমে হাওড়ার পঞ্চাননতলায় একটি বাসের চাকা গর্তে পড়ে যায়। এর জেরে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। এই রুটে জল জমার কারণে এদিন টোটো, রিক্সা সহ অন্য গাড়িঘোড়ার খুব একটা দেখা মেলেনি।

হাওড়ার পুর কমিশনারের বক্তব্য, অতিবৃষ্টি ও গঙ্গায় জোয়ার থাকায় বিকেল পর্যন্ত জল অনেক জায়গায় নামেনি। তবে ভারী বৃষ্টি না হলে রাতের দিকে জল নেমে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে আশা করছেন। জল নামাতে কেএমডিএ’র দুটি বড় পাম্পিং স্টেশন ছাড়াও ২৯টি ছোটো পাম্প চালানো হচ্ছে। সাফাই কর্মীরা সারাদিন জল নিকাশির কাজে ব্যস্ত।

এদিনের বৃষ্টিতে পূর্ব রেলের হাওড়া বর্ধমান শাখার হাওড়া কারশেডে জল জমে যাওয়ায় ব্যাপক ভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। পূর্ব রেল ৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলের কারশেডের সামনের লাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল ব্যহত হয়। বাতিল করা হয় ৫ জোড়া লোকাল ট্রেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *