ওয়েব ডেস্ক:
উপত্যকার নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানকে কড়া জবাব ভারতের। সকালেই পাক সেনার গুলিতে শহিদ হন এক জওয়ান। তার জবাবে পাকিস্তানি চৌকি গুঁড়িয়ে দিল সেনা।
উল্লেখ্য, এদিন রাজরৌর নওসের সেক্টরে বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ গুলি ছুড়তে থাকে তারা। মর্টার সেলও ব্যবহার করে পাক সেনা। সেই গুলিতেই শহিদ হন ল্যান্স নায়েক সন্দীপ থাপা।
এরপরই পাল্টা দেয় ভারতীয় সেনাও। রাজরৌ সেক্টরের পাক সেনা ছাউনিটিকে গোলা ছুড়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এখনও দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে বলে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news