Breaking News
Home / TRENDING / বিদায় বেলায় সঞ্চয়ের অর্থ দিয়ে মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন প্রিয় পঙ্কজ স্যার

বিদায় বেলায় সঞ্চয়ের অর্থ দিয়ে মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন প্রিয় পঙ্কজ স্যার

অতনু মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা:

সারা জীবনের সঞ্চয়ের একটি অংশ দিয়ে স্কুলের দুঃস্থ পড়ুয়াদের পাশে দাঁড়ালেন, নজির গড়লেন বিদায়ী প্রধান শিক্ষক। তিনি পঙ্কজ সর্দার। দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর সীতানাথ হাইস্কুলের প্রধান শিক্ষক। আর মাত্র দু’সপ্তাহ। তারপরেই পঙ্কজবাবু হয়ে যাবেন স্কুলের প্রাক্তন শিক্ষক। তথাপি যে স্কুলের তাঁর দীর্ঘ কর্মজীবন কেটেছে সেই স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতি তার স্নেহ, ভালবাসা উদাহরণ হয়ে রইল।

প্রসঙ্গত, আগামী ৩১ আগস্ট কর্মজীবন শেষ হচ্ছে তাঁর। ১ সেপ্টেম্বর থেকে আর স্কুলে আসবেন না পঙ্কজ স্যার। বিগত পঁচিশ বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করেছেন তিনি। বরাবরই প্রকৃত শিক্ষকের মতো দুঃস্থ ছাত্র ছাত্রীদের অন্যতম অবলম্বন হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু তার অবসরের পরও যাতে অসহায় পড়ুয়ারা অর্থের অভাবে অসুবিধায় না পড়ে সেই ভবিষ্যৎ ভাবনা থেকেই এদিন দু’দফায় মোট দু লক্ষ টাকার চেক স্কুল কমিটির হাতে তুলে দিলেন পঙ্কজ সর্দার। এই অর্থ স্কুলের মাধ্যমে ব্যঙ্কে গচ্ছিত থাকবে, টাকা থেকে পাওয়া বাৎসরিক সুদে প্রতিবছর বেশ কয়েকজন দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের আর্থিক সাহায্য করবে স্কুল। এইসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রতি বছর প্রথম স্থান অধিকারীদেরকে রুপোর মেডেল দিয়ে উৎসাহিত করার কথাও এদিন ঘোষণা করেন পঙ্কজবাবু।

স্কুলও যে পঙ্কজ স্যারকে অন্তর থেকে শ্রদ্ধা করে তা বোঝা গেল, যখন জানা গেল প্রতি বছর স্কুলের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সরস্বতী পুজোর পর। কিন্তু এবছর স্কুলের প্রিয় শিক্ষক মহাশয় অবসর গ্রহণ করবেন বলেই কয়েকমাস আগেভাগেই সেই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বিদায়ী প্রধান শিক্ষক আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন। পঙ্কজ বাবুর এই উদ্যোগে খুশি স্কুলের পড়ুয়া ও তার সহকর্মীরা।

ক্ষ্মীনারায়ণপুর সীতানাথ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক পঙ্কজবাবু বলেন, ‘আগেও ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়েছি। এরপর স্কুলে নিয়মিত আসব না। তাই আমার সারা জীবনের সঞ্চয় থেকে একটি অংশ এই সামান্য কটা টাকা দিয়ে গেলাম। আশা করি দুঃস্থ ছাত্রছাত্রিরা কিছুটা উপকৃত হবে। এইসঙ্গে অন্য শিক্ষকেরা যদি আমার এই কাজে উৎসাহীত হন তাহলেও ক্ষতি নেই।’

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *