Breaking News
Home / TRENDING / “তৃণমূলের বিরুদ্ধে সিবিআই সক্রিয়, তাই বিজেপি কর্মীদের মারছে ওরা” অভিযোগ দিলীপের

“তৃণমূলের বিরুদ্ধে সিবিআই সক্রিয়, তাই বিজেপি কর্মীদের মারছে ওরা” অভিযোগ দিলীপের

জয় ঘোষ।

“সিবিআই ওদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে বলে ওরা আমাদের কর্মীদের মারবে। জোর করে আটকে রাখবে। তাহলে ওরা ভুল করছেন। এমনটা হলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কারও হাতে থাকবে না।” শুক্রবার লেকটাউনে বিজেপির “চা- চক্রে” হামলা প্রসঙ্গে তৃণমূলের নাম করে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন সকালে লেকটাউনের দক্ষিণদাঁড়িতে চা- চক্রে তৃণমূলের হামলা প্রসঙ্গে দিলীপ বলেন, “সকালে প্রতিদিনই আমরা মর্নিং ওয়ার্কে বেরিয়ে চা- খাই। আজ আমি লেকটাউনে গিয়েছিলাম। তাই ওখানকার স্থানীয় বিজেপির কর্মীরা আগে থেকেই বিষয়টি প্রচার করেছিলেন যে, দিলীপ ঘোষ আসবেন চা- চক্রে। তাতেই তৃণমূল কর্মীরা ভয়ে বিজেপির ব্যানার ছিঁড়ে দেয়। আমি আজ নির্দিষ্ট সময়েই যাই। এরপর কয়েশো তৃণমূল কর্মী আমাদের ওপর হামলা করে। গো- ব্যাক স্লোগান দেয়।” তিনি আরও বলেন, “পুলিশ থাকা সত্বেও পুলিশের সঙ্গেও তৃনমূল কর্মীদের মারপিট হয়েছে। আমরা যেখানে বসেছিলাম আমাদের চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়। বাইরে থেকে লোক নিয়ে আসা হয় হামলা করতে। ওখানার বাসিন্দারা বলেছেন, এরা স্থানীয় লোক নয়। ঝগড়া মারপিট করার জন্য এখানে লোক নিয়ে আসা হয়েছে বাইরে থেকে।”

অভিযোগের সুরে মেদিনীপুরের সাংসদ বলেন, “পুলিশ আমাকে জানায় রাস্তা বন্ধ হয়ে যাবে। আমাকে এলাকা ছাড়তে বলা হয়। বিজেপির প্রায় ২৬ জন কার্যকর্তা আহত হয়েছে। তারা বেশীরভাগই হাসপাতালে ভর্তি। পশ্চিমবঙ্গে যদি এই পরিস্থিতি হয়। যে শান্তিতে কোথাও কেউ চা-ও খেতে পারবে না। কোথায় ঘোরাঘুরি করতে পারবেন না? যদি রাজ্যে এই পরিস্থিতি হয়। তাহলে মানুষ কী নিয়ে বেঁচে থাকবে?” এদিন বনগাঁয় তৃণমূল থেকে বিজেপিতে আসা বিধায়ক বিশ্বজিৎ দাসকে বেধড়ক মারধোর করা হয়েছে। হাওড়াতেও ২ জন বিজেপি কর্মীকে মারধোর করা হয়েছে, বলে অভিযোগ করেন বিজেপি সভাপতি।

বৃহস্পতিবারই একমাস পূর্ন হল “দিদিকে বলো কর্মসূচি”র। এই কর্মসূচি নিয়ে মাত্র এক মাসেই ১০ লক্ষ মানুষ কাছে পৌঁছোনো গিয়েছে বলে দাবি করেছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর সংস্থা আইপ্যাক। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ” আমি প্রশ্ন করতে চাই। কত জন লোকের প্রশ্নের সমাধান হয়েছে? আমার জানা শোনার মধ্যে কারও কাছ থেকে তো শুনলাম না। সবাইকে বলা হয়েছে আপনাকে ফোন করে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী এই ‘দিদিকে বলো’ কর্মসূচির নিয়ে ড্রামা করছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *