Breaking News
Home / TRENDING / বেতন না পেয়ে আন্দোলনে তৃণমূল সমর্থিত ইউনিয়নের অস্থায়ী বনকর্মীরা

বেতন না পেয়ে আন্দোলনে তৃণমূল সমর্থিত ইউনিয়নের অস্থায়ী বনকর্মীরা

সূর্য সরকার।

গত দু মাস ধরে বেতন পাচ্ছেন না গরুমারার মাহুত সহ অন্যান্য অস্থায়ী বনকর্মীরা। প্রতিবাদে কাজ বন্ধ রেখে বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে শুক্রবার থেকে ডিএফও অফিস চেম্বারের সামনে বিক্ষোভ আন্দোলনে বসলেন তৃনমূল প্রভাবিত অস্থায়ী বনকর্মী সংগঠনের সদস্যরা। অনিয়মিত বেতন সহ বিভিন্ন দাবি নিয়ে জলপাইগুড়ির অরণ্য ভবনের সামনে অবস্থান আন্দোলন শুরু করেছেন জেলার অস্থায়ী বনকর্মীরা। বেতনের দাবিতে অরণ্য ভবনের বন‍্যপ্রান বিভাগের সামনে এই বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন গরুমারা সহ বিভিন্ন বন‍্যপ্রাণ ডিভিশনের অস্থায়ী বনকর্মীরা। আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন বন ও বণ‍্যপ্রাণ রক্ষা, হাতি চালনার মাহুত, সিকিউরিটি গার্ড, ড্রাইভার সহ অন্যান্য শ তিনেক বনকর্মীরা। বেতন না পেয়ে কার্যত বন্যপ্রাণ বিভাগের সমস্ত অস্থায়ী কর্মীরাই বিদ্রোহী হয়ে পড়েছেন উত্তরবঙ্গে।

হাতির মাহুত ও পাতাওয়ালাদের অভিযোগ, গত পাঁচমাস ধরে বেতন পাচ্ছেন না তারা। এর ফলে অস্থায়ী বনকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে অত‍্যন্ত কষ্টের মধ্য দিয়ে দিনযাপন করতে হচ্ছে। বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন তারা।মাহুত নিমাই চন্দ্র দেব বলেন, “আমি মুখ্যমন্ত্রী নামাঙ্কিত বর্ষন হাতির মাহুত। আমরা সকলেই তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি।‌ গত দু’মাস ধরে বেতন পাচ্ছি না। নিয়মিত বেতন না মেলায় আমরা বাচ্চাদের স্কুলের ফি পর্যন্ত দিতে পারছি না। এমন পরিস্থিতিতে বাধ‍্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে আমাদের। আমাদের আন্দোলন চলবে। এতে পর্যটক রা সমস্যায় পড়লে আমারা ক্ষমাপ্রার্থী।” ডিএফও নিশা গোস্বামী বলেন, “ওনাদের স্মারকলিপি আমি পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *