ওয়েব ডেস্ক:
এই হলেন মুকুল রায়! শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিলেন মুকুল।
বেশ কিছুদিন পর এদিন বিধানসভায় আসেন বিজেপি নেতা মুকুল রায়। সহাস্য মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত। তবে তাঁকে দলের নিয়ম মেনে আসতে হবে। এখানেই থেমে না থেকে মুকুল বলেন, “পার্টির নীতি, আদর্শ মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি বলেন, আমি ভারতীয় জনতা পার্টি করব। তাহলে আমার ধারণা, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে সমর্থন করবে।” প্রসঙ্গত, মুকুল যখন বিধানসভা কক্ষের বাইরে দাঁড়িয়ে একথা বলছেন, ভিতরে তখন উপস্থিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে মুকুলের এ হেন ‘হেয়ালি’ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, মুকুল হঠাৎ কেন এমন কথা বললেন? এর পেছনে কি কোনও ইঙ্গিত রয়েছে? মুকুলের বিস্ফোরক বয়ানে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, মুকুল রায় এদিন আরও বলেন, “এই সরকার কদিন থাকে? দেখুন! মন্ত্রীরা কী বলছেন? খোঁজ নিন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news