Breaking News
Home / TRENDING / ‘ফিট ইন্ডিয়া’ গড়তে ফিটনেস জিম, মোদীকে অভিনব পরামর্শ গোয়েলের

‘ফিট ইন্ডিয়া’ গড়তে ফিটনেস জিম, মোদীকে অভিনব পরামর্শ গোয়েলের

ওয়েব ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মন্ত্রীরা আলাদা আলাদা পরামর্শ দিলেন। এর মধ্যে সবচেয়ে নতুন পরামর্শ দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার এক অনুষ্ঠানে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রেলের কর্মচারী, তাঁদের পরিবার ও সাধারণ মানুষের জন্য একটি জিম ও ফিটনেস সেন্টার খুলতে চাই।

রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের অনুষ্ঠানে ‘ফিট ইন্ডিয়া’র এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন পীযূষ গোয়েল। সেখানে উপস্থিত ক্রিয়া জগতের খেলোয়াড়দের সামনে তিনি বলেন, ফিটনেস ইন্ডিয়া গড়ার লক্ষ্যে রেলের কর্মচারীদের সবার আগে এগিয়ে আসা উচিত। তাই আমরা ঠিক করেছি প্রত্যেক রেল কর্মচারীদের ফিটনেস পরীক্ষা করা হবে।

এদিন ওই অনুষ্ঠানে পীযূষ গোয়েল রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার প্রাপক কুস্তিগীর বজরং পুনিয়াকে ৭.৫ লক্ষ টাকা পুরস্কারে সম্মানিত করেন। এছাড়া অর্জুন পুরস্কার প্রাপ্ত এস ভাস্করণ, সোনিয়া লাথের ও পুনম যাদবকে ৫ লক্ষ টাকা পুরস্কারে সম্মানিত করেন।

বিভিন্ন সময় রেলের সঙ্গে জুড়ে ছিলেন অনেক খেলোয়াড়। তাঁদের পুরস্কারের তালিকাও ছিল দীর্ঘ। এখনও পর্যন্ত রেলের সঙ্গে জুড়ে থাকা খেলোয়াড়রা পেয়েছেন ২৩টি পদ্মশ্রী, ১৬৬টি অর্জুন, ১১টি ধ্যানচাঁদ, ৯টি দ্রোনাচার্য ও ৬টি রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *