ওয়েব ডেস্ক:
দেশের ব্যাঙ্ক ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। বেশ কয়েকটি ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া হল নতুন ঘোষণায়। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এর ফলে দেশের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে অন্য ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হল তার মধ্যে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক ইন্ডিয়া। এই তালিকায় রয়েছে কানাড়া ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক। ফলস্বরূপ ২৭ থেকে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমে দাঁড়াল ১২তে। এদিন অর্থমন্ত্রী দাবি করেন, এর ফলে আরও সুষ্ঠু ভাবে চলবে রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলি।
নতুন ঘোষণা মতো পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক একসঙ্গে মিশে যাচ্ছে। তিন ব্যাঙ্কের মোট সম্পত্তির পরিমাণ হল ১৭.৫ লাখ কোটি টাকা। তেমনই কানাড়া ব্যাঙ্ক মিশে যাচ্ছে সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে। এটি হবে দেশের চতুর্থ রাষ্টায়ত্ত ব্যাঙ্ক। সম্পত্তির পরিমাণ ১৫.২০ লাখ কোটি টাকা। ইউনিয়ন ব্যাঙ্ক জোট বাধছে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কের সঙ্গে। এটি হবে দেশের পঞ্চম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশে যাচ্ছে এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে। যাদের মিলিত সম্পত্তির পরিমান ৮.০৮ লাখ কোটি টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news