ওয়েব ডেস্ক:
আগেই দোষ স্বীকার করায় সাজা কমল অনেকটাই। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সর্বনিম্ন সাজা শোনালেন বিচারক। দোষী সাব্যস্ত ১৯ জনের মধ্যে ৬ জনকে সর্বোচ্চ ১০ বছর জেল, বাকিদের মধ্যে ১০ জনকে ৮ বছর ও ৩ জনকে ৬ বছরের জেলের সাজা দিল আদালত।
৬ বছর করে জেল হল দোষী সাব্যস্ত ২ মহিলা আলিমা ও গুলশানরা বিবির। আরেক দোষী সহিদুল ইসলামকেও ৬ বছর জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হল। সাজা বেশি হয়েছে শেখ রামতুল্লা, সাইদুল ইসলাম, মহম্মদ রুমেল, আমজাদ আলি শেখ, জাহিদুর ইসলামের। এদের ১০ বছর করে জেল ও ২০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। দোষী গিয়াসুদ্দিন মুনসি, সাহাদুল আলম, আবদুল হাকিম, আবদুল কালাম ও রেজাউল করিমের ৮ বছর কারাবাস এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিক্ষেত্রেই জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে জেল হতে পারে।
এদিন বিচারক জানান, ইতিমধ্যে ৫ বছর সাজা খেটেছেন যাঁরা, তাঁদের বাকিটা খাটলেই হবে।
প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর পর বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের সাজা ঘোষণা করল ব্যাঙ্কশাল আদালত। ২০১৪-র ২ অক্টোবর, অষ্টমীর দিন দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। প্রকাশ্যে আসে এরাজ্যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গি সংগঠনটির অস্বতিত্ব। প্রথমে জেলা পুলিশ, পরে সিআইডি হয়ে এনআইএ-র হাতে আসে তদন্তভার। গ্রেফতার করা হয় ৩১ জনকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news