ওয়েব ডেস্ক:
বিশেষ আদালতের নির্দেশে আগামি সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতেই চিদম্বরম। প্রসঙ্গত, প্রাক্তন অর্থমন্ত্রীকে টানা পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদনের জেরেই সোমবার পর্যন্ত হেফাজতের মেয়াদ বাড়াল বিশেষ আদালত।
অপরপক্ষে আজ সিবিআইয়ের আইনজীবী কেএন নটরাজনকে ভর্তসনা করেন এই মামলার বিচারক। তিনি প্রশ্ন করেন, একবারে ১৫ দিনের হেফাজতের আবেদন করছেন না কেন? এদিকে তাঁকে নতুন করে সিবিআই হেফাজত দেওয়ায় উষ্মা প্রকাশ করেন চিদম্বরম। যদিও তিনি নিজেই চেয়েছিলেন তাঁকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে রাখা হোক। এদিকে গত ২২ অগস্ট সিবিআই গ্রেফতারে জামিনে আর্জি চেয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন চিদম্বরম। সোমবার সেই আবেদনের শুনানি রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার শীর্ঘ আদালতে নজিরবিহীন ভাবে চিদম্বরমকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার আর্জি জানান তাঁর আইনজীবী কপিল সিব্বল। জল্পনা, চিদম্বরমের নিজের থেকে সিবিআই হেফাজতে থাকার আবেদন আসলে নয়া কৌশল। উল্লেখ্য, আজ বিশেষ আদালতে যদি সিবিআইয়ের আবেদন খারিজ হয়ে যেত, সেক্ষেত্রে জেল হেফাজত হতে পারত পি চিদাম্বরমের। এই পরিস্থিতিই এড়াতেই কি আগেভাগে সিবিআই হেফাজতের আবেদন চিদাম্বরমের! বিশেষজ্ঞদের তেমনটাই মত।
অন্যদিকে গতকাল সুপ্রিম কোর্টে কংগ্রেস নেতাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। কিন্তু বিচারপতিরা সেই আবেদন খারিজ করে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিদম্বরমকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news