ওয়েব ডেস্ক:
বনগাঁয় আক্রান্ত আহত বিধায়ককে দেখতে হাসপাতালে গেলেন মুকুল রায়। উল্লেখ্য, শুক্রবার সকালে বিধানসভায় আসার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বনগাঁর বিধায়ক বিশ্বজিত্ দাস। গুরুতর আহত ওই বিধায়ককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে দেখতে আসেন মুকুল রায়। এদিন হামলার ঘটনার কড়া নিন্দা করেন বিজেপি নেতা। বিশ্বজিৎ দাস মুকুল রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। কদিন আগেই মুকুল রায়ের সঙ্গে সব্যসাচী দত্তের বাড়িতেও যেতে দেখা গিয়েছিল তাঁকে বিশ্বজিৎকে।
সকালে বিধানসভায় যাওয়ার পথে হামলা হয় বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর। গোপালনগর ঘোষপাড়া এলাকায় তার গাড়ি পৌঁছতেই আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী। জানা গিয়েছে, বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। বাঁশ দিয়ে বিধায়কের গাড়ির উপর এলোপাথারি মারা হয়। তার ফলেই গুরুতর আঘাত হন বিশ্বজিত্।
প্রসঙ্গত, কিছুদিন আগে অবধি ঘাসফুল শিবিরেই ছিলেন বিশ্বজিত্ দাস। ২০১১ সালে বনগাঁর বিধায়ক নির্বাচিত হন তিনি। স্থানীয় সূত্রে খবর, একটা সময় থেকে বিশ্বজিতের সঙ্গে সংঘাত বাধে বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর। অনেকের মতে, তাঁর দাপটেই বিধায়ক হয়েও কোণঠাসা হয়ে পড়েন বিশ্বজিত্।
এরপর লোকসভা ভোটের ফল বেরনোর পরই বিজেপিতে যোগ দেন বিশ্বজিত্ দাস। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ আসেন বনগাঁ উত্তর পুরসভার ১২ জন কাউন্সিলর। যারপরই শুরু হয় বনগাঁ পুরসভা নিয়ে দড়ি টানাটানি, আইনি লড়াই ইত্যাদি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news