Breaking News
Home / TRENDING / পিকের কথা শুনলে বিধানসভা ভোটে ৩০টা আসনও পাবে তৃণমূল, দাবি মুকুলের

পিকের কথা শুনলে বিধানসভা ভোটে ৩০টা আসনও পাবে তৃণমূল, দাবি মুকুলের

জয় ঘোষ

“পিকের কথা শুনলে ৩০টা আসনও পাবে না তৃণমূল। ফলে ২০২১ সালের বিধানসভা  নির্বাচনে তৃণমূল বিরোধী দলের মর্যাদা পাবে না।” শুক্রবার রাজ্য দপ্তর এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়।‌ ভোট গুরু প্রশান্ত কিশোরের কর্মসূচি ‘দিদিকে বলো” এক মাস পূর্ন করল। আর পিকের সংস্থা দাবি করেছে এই সময়ের মধ্যেই ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে মুকুল রায় বলেন “প্রশান্ত কিশোর আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৬০ থেকে ৭০ টি আসন পেত। কিন্তু পিকে আসার পর তৃণমূল বিরোধী দলের সম্মান পাবে না। বিরোধী দলের মর্যাদা পেতে গেলে কমপক্ষে ৩০ টি আসন পেতে হয়। সেই আসনও তৃণমূল পাবে না।”

এদিন লেকটাউনে দিলীপ ঘোষের ওপর আক্রমণ প্রসঙ্গে মুকুল রায় বলেন,” তৃণমূল বাদ দিয়ে, বিজেপির কোনও লোকেরই কোনও নিরাপত্তা নেই। বিজেপির যে কোনও নেতাকর্মীকে ভগবানের ভরসায় চলতে হয়। বাংলায় কোনও গনতন্ত্র নেই। বিরোধী লোকেদের কোনও নিরাপত্তা নেই। এটা আমরা গত ২ বছর ধরেই বলে আসছি। বাংলায় গনতন্ত্রকে হত্যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দিলীপ ঘোষের ওপর হামলা তারই প্রমাণ!”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *