Breaking News
Home / TRENDING / গণপিটুনি প্রতিরোধ বিল পাশ বিধানসভায়, সচেতনতার ডাক মুখ্যমন্ত্রীর

গণপিটুনি প্রতিরোধ বিল পাশ বিধানসভায়, সচেতনতার ডাক মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক:

বিধানসভায় পাশ হল গণপিটুনি প্রতিরোধ বিল। এইসঙ্গে এদিন বাংলার মানুষের প্রতি সচেতনতার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিল পাশের আগেভাগে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট এই বিল আনার নির্দেশ দিলেও কেন্দ্র এখনও সেই বিল করে উঠতে পারেনি। দেশে পশ্চিমবঙ্গেই প্রথম গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হল। রাজস্থান সরকার বিল আনলেও তা পাশ করাতে পারেনি বলে বিধানসভায় উল্লেখ্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আইন হাতে তোলার অধিককার কারও নেই। কোনও অভিযোগ পেলে পুলিশে জানান। গণপিটুনি রুখতে কেন্দ্র, রাজ্য, পুলিশ সবাইকে একযোগে লড়তে হবে। তবে কেন্দ্র এখনও কোনও বিল আনেনি। অন্য কোনও রাজ্যও এখনও বিল আনেনি। এখনও বিল করেনি দেখে, কেউ করবে না, এটা তো হতে পারে না। কাউকে তো করতে হবে। দেশ যখনই সংকট পড়েছে, তখনই বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এই বিল প্রণয়ন করেছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *