Breaking News
Home / TRENDING / আন্তর্জাতিক মহলে কোণঠাসা, কাশ্মীর নিয়ে নিজের দেশে প্রতিবাদ কর্মসূচি পালন ইমরানের

আন্তর্জাতিক মহলে কোণঠাসা, কাশ্মীর নিয়ে নিজের দেশে প্রতিবাদ কর্মসূচি পালন ইমরানের

ওয়েব ডেস্কঃ

 

কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই দিশেহারা পাকিস্তান। আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে পাকিস্তান। তাই এবার নিজের দেশ দেখেই প্রতিবাদের ডাক দিলেন ইমরান খান। ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে আজ ৩০ আগস্ট বেলা ১২টা থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে পাকিস্তান। পাক সংসদে একথা জানান জাতীয় মুখপাত্র ফকর ইমরান।

 

পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, কাশ্মীর ইস্যুর প্রতিবাদে এক মিনিটের জন্য সারা দেশ জুড়ে বন্ধ থাকবে রেল পরিষেবা। এছাড়া গোটা পাকিস্তান জুড়ে পালিত হবে কাশ্মীর দিবস এবং নানা জায়গায় বাজবে পাক ও কাশ্মীরের জাতীয় সংগীত। একথা জানান মেজর জেনারেল আসিফ গফুর।

 

বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান দেশবাসীকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারত কাশ্মীর নিয়ে যা করেছে তা একেবারেই অনুচিত। এবার যা পদক্ষেপ নেওয়ার আমরা ও গোটা তা বিশ্ব নেবে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *