Breaking News
Home / TRENDING / সেন্ট্রাল এভিনিউ অবরোধের জেরে বিজেপি কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ পুলিশের

সেন্ট্রাল এভিনিউ অবরোধের জেরে বিজেপি কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ পুলিশের

জয় ঘোষ

লেকটাউনের দক্ষিণদাঁড়িতে  রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ওপর তৃণমূলের হামলার প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউ মোড়ে রাস্তা অবরোধ করল বিজেপি কর্মীরা। রাস্তা অবরোধের জেরে পুলিশ তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়, বেধে যায় খন্ড যুদ্ধ। দফায় দফায় গন্ডগোল হয়। বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে গাড়িতে তোলে পুলিশ। বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির ৩০ জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ।

বিজেপি সূত্রে খবর, এদিন দুপুরে সেন্ট্রাল এভিনিউ বিক্ষোভের জন্য প্রথমে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়। কিন্তু পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি। তাই পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপির উত্তর কলকাতা জেলার কর্মীরা। সেন্ট্রাল এভিনিউ অবোরোধ জেরে প্রায় এক ঘন্টা সেন্ট্রাল এভিনিউ রাস্তা বন্ধ থাকে।

বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ” আমাদের শান্তিপূর্ন মিছিলে ওপর পুলিশ আক্রমণ করে। প্রায় ৩০ জন বিজেপির কার্যকর্তা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ প্রথমে বাধা দেয়। পরে পুলিশ লাঠি চালায়। রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। রাজ্যে পুলিশ রাজ চলছে।” এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন বিজেপির যুব নেতা শঙ্কুদেব পান্ডা ও অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *