ওয়েব ডেস্কঃ
আজ অসমে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার উপরই নির্ভর করছে অসমের ৪১ লক্ষ মানুষের ভাগ্য- তাঁরা ভারতীয় না বিদেশী! এই তালিকা ইন্টারনেট ও অসমের ২৫০০ এনআরসি সেবা কেন্দ্রে জানা যাবে। এছাড়া ১৫৭টি অঞ্চল কার্যালয় ও ৩৩টি জেলা কার্যালয় থেকেও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আজ এনআরসি নিয়ে কোনো রকম কোনো অশান্তি আটকাতে গোটা অসম জুড়ে নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। মানুষকে সাম্প্রদায়িক কোনো অশান্তির মধ্যে না জড়ানোর আর্জি জানিয়েছে রাজ্য সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রক। গুয়াহাটি সহ পাঁচ জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গত বছর ২১ জুলাই অসমে প্রথম এনআরসি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা থেকে ৩.২৯ কোটি মানুষের মধ্যে ৪০.৩৭ লক্ষ মানুষের নাম বাদ যায়। সূত্রের খবর, আজ চূড়ান্ত তালিকায় ২৫ মার্চ ১৯৭১ সালে যারা অসমে এসেছে তাঁদের নাম নথিভুক্ত করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news