Breaking News
Home / TRENDING / মিড ডে মিল দেওয়ার টাকা নেই! পুজো কমিটির অনুদান ১০ থেকে বাড়িয়ে ২৫ হাজার করলেন মুখ্যমন্ত্রী

মিড ডে মিল দেওয়ার টাকা নেই! পুজো কমিটির অনুদান ১০ থেকে বাড়িয়ে ২৫ হাজার করলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

১০ হাজার টাকা থেকে বাড়িয়ে, এবার রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের অর্থনৈতিক হাল ভাল নয়। কিন্তু তার মধ্যেও পুজো আমাদের ঐতিহ্য। তা রক্ষা করতেই সরকারের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হবে।”

সম্প্রতি মিড ডে মিল-এ ডিম না খাওয়ানোর যুক্তি হিসেবেও সরকারি তহবিলের  টাকা নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই রেশ কাটতে না কাটতেই তিনি ঘোষণা করেন, এবার পুজোয় পুজো কমিটিগুলিকে কমপক্ষে ৭০ কোটি টাকা দেবে রাজ্য। হুগলির বাণী মন্দির বিদ্যালয়ে নুন ভাত খাওয়ানোর ঘটনা প্রকাশ্যে আসার পর, হুগলি জেলার জেলাশাসক নিজ উদ্যোগে জেলার প্রত্যেকটি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় মুরগীর মাংস সহ ডিমের মিড ডে মিল চালু করেন। পূর্ব মেদিনীপুর জেলাশাসকও একই পথে হেঁটে বিজ্ঞপ্তি জারি করে মাংস ও ডিমের মিড ডে মিল চালু করেন। কিন্তু পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন,” মিড ডে মিলে মাছ মাংস খাওয়ানো চলবে না। অত টাকা সরকারের কাছে নেই। ডাল ভাত তরকারি পেট ভরে খাওয়ান।” রাতারাতি সরকারি বিজ্ঞপ্তি এই মর্মে জারি হয়ে গিয়েছে। কিন্তু এদিন কলকাতার দুর্গাপূজা কমিটি গুলিকে মোট ৭০ হাজার কোটি টাকার অনুদান দেওয়ার ঘোষণার পরেই তাই প্রশ্ন উঠে গিয়েছে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তে। কোনটা বেশি জরুরি শিশুদের মিড ডে মিল! না বারোয়ারি পুজোগুলির অনুদান ?

এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, ২৫% বিদ্যুতের ছাড় দেওয়া হবে সব পুজো কমিটিকে। কলকাতা সহ গোটা রাজ্যেই এই সুযোগ মিলবে। পুজো কমিটিগুলিকে দমকল বিভাগকে এবার থেকে আর কোনও টাকা পয়সা দিতে হবে না। বিজ্ঞাপনের জন্য পুরসভাগুলিকে কোনও খরচ দিতে হবে না। এছাড়াও, মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটিগুলিকে অতিরিক্ত ৫০০০ হাজার টাকা দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *