Breaking News
Home / হেড লাইন্স (page 382)

হেড লাইন্স

একাধিক দুর্নীতির মামলায় জেরবার, আত্মঘাতী বিধানসভার প্রাক্তন স্পিকার

ওয়েব ডেস্ক: মাথার উপর একাধিক দুর্নীতির মামলা, এমত অবস্থায় আত্মঘাতী হলেন অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক্তন স্পিকার। এদিন তাঁরই বাসভবনের শোয়ার ঘর থেকে উদ্ধার হয় প্রাক্তন স্পিকার কোডেলা শিবপ্রসাদ রাওয়ের ঝুলন্ত দেহ। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সকালে পরিবারের লোকেরাই কোডেলা শিবপ্রসাদের দেহ উদ্ধার করেন। পরিবারের সদস্যদের বয়ান অনুযায়ী, সকালে ঘুম থেকে …

আরও পড়ুন »

১৮ সেপ্টেম্বর দিল্লিতে মমতা-মোদী সাক্ষাৎ

সূর্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সম্ভবনা প্রবল। প্রশাসন সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটে নাগাদ মোদী-মমতা বৈঠক হতে পারে। লোকসভা ভোটের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। তাহলে কি কলকাতার প্রাক্তন …

আরও পড়ুন »

গৃহবন্দি ছিলেন, এবার আটক জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা

ওয়েব ডেস্ক: গৃহবন্দি ছিলেনই, এবার আটক করা হল জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে। পাবলিক সেফটি অ্যাক্ট বা (PSA)-তে অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই আইনে বিচার ছাড়াই টানা দু’বছর আটক করে রাখা সম্ভব একজন ব্যক্তিকে। উল্লেখ্য, কোনও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পিএসএ প্রয়োগ করা হল এই প্রথম। ফারুক …

আরও পড়ুন »

রাজীব কুমারের গ্রেফতারীর জল্পনার মধ্যেই আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সূর্য সরকার ও নীল রায়।। নবান্নে সিবিআই পৌঁছতেই দিল্লি চললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! সোমবার দ্বিতীয় দফায় সিবিআই কর্তারা নবান্নে (Nabanna) এসে চিঠি দিয়ে গেলে, তৎপরতা বাড়ে প্রশাসনিক মহলে। তার পরেই সূত্র মারফৎ জানা যায়, মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, আচমকাই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। ঠিক …

আরও পড়ুন »

নবান্নে ‘অসৌজন্য’, নিষেধ সত্ত্বেও ভিডিওগ্রাফি, দিল্লিতে রিপোর্ট দিল সিবিআই

ওয়েব ডেস্ক: রবিবার নবান্নের (Nabanna) ভেতর সিবিআই প্রতিনিধিদের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণে ক্ষুব্ধ সিবিআই (CBI) কর্তারা। নিষেধ করা সত্ত্বেও সিবিআই প্রতিনিধি দলের ভিডিয়োগ্রাফি করা হয়েছে বলেও অভিযোগ। জানা গিয়েছে, ভিডিয়োগ্রাফির ঘটনায় দিল্লির (Delhi) সিবিআই সদর দফতরে রিপোর্ট পাঠাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পশ্চিমবঙ্গ (West Bengal)  রাজ্য শাখা। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা …

আরও পড়ুন »

কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রয়োজনে সেখানে যাব, মন্তব্য প্রধান বিচারপতির

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir)  বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে প্রয়োজনে সেখানে নিজেই যাবেন বলে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি রঞ্জন গগৈ (Ranjan Gogoi)। এদিন কাশ্মীর নিয়ে হওয়া দুটি মামলার শুনানিতে এমন মন্তব্য করেন তিনি। মামলাগুলি করেছেন কাশ্মীর টাইমসের (Kashmir Times) সম্পাদক অনুরাধা ভাসিন এবং সমাজকর্মী …

আরও পড়ুন »

রাজীব কুমার কোথায়? নবান্নে এসে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে জানতে চাইল সিবিআই

সূর্য সরকার ‌ নবান্নে এসে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে গেল সিবিআই। সোমবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নবান্নে এসে চিঠি জমা দিয়ে যায় সিবিআইয়ের বিশেষ দল। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের নামে দুটি চিঠি জমা দিয়েছে। রাজীব কুমার কোথায়? তা জানতে রবিবার বিকেলে নবান্নে চারটি চিঠি নিয়ে যায় সিবিআইয়ের …

আরও পড়ুন »

কাশ্মীরের গৃহবন্দি নেতাদের নিয়ে সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন:   জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে উপত্যকার কাশ্মীরি নেতাদের গৃহবন্দি করে রাখার প্রতিবাদে, সুপ্রিম কোর্টে ৮ টি মামলা করা হয়। সোমবার এই মামলাগুলির শুনানি করে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত তরফে কেন্দ্র ও জম্মু-কাশ্মীরের প্রশাসনকে বলা হয়েছে, আদালতে তারা হলফনামা দিয়ে জানাক রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে …

আরও পড়ুন »

রাম জন্মভূমিতে মন্দির, মসজিদ দুইই হোক, চায় মুসলিম সংগঠনগুলি

নিজস্ব প্রতিবেদন:   বিতর্কিত রাম জন্মভূমি নিয়ে মধ্যস্থতা করতে এগিয়ে এল অযোধ্যা বার্তা কমিটি। এই কমিটিতে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই রয়েছে। অন্যদিকে ৬ অগস্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি প্রত্যেকদিন চলছে। শীর্ষ আদালতও এই মামলার জন্য একটি মধ্যস্ততা কমিটি …

আরও পড়ুন »

নিখোঁজ থেকেই বারাসত আদালতে জামিনের আবেদন রাজীব কুমারের

নীল রায়। কলকাতা হাইকোর্ট তার ওপর থেকে রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছিল ছিল আগেই। তাই গ্রেফতারি থেকে বাঁচতে বারাসাত আদালতে জামিনের জন্য আবেদন করলেন নিখোঁজ রাজীব কুমার (Rajiv Kumar)। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। সূত্রের খবর, শনিবার বিকেলে বারাসাতের বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেন তিনি। সেই আবেদনের কপি ইতিমধ্যেই …

আরও পড়ুন »

ফের জঙ্গি হামলা হতে পারে স্টেশন ও মন্দিরে! সতর্ক করল গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদন:   জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনগুলো ভারতের কোনো বড় রেলস্টেশন ও মন্দিরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন দেশের গোয়েন্দা প্রধানরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার হরিয়ানার রোহতক স্টেশনের এক আধিকারিককে জঙ্গিদের একটি হুমকি চিঠি পায়। যেখানে হামলার কথা উল্লেখ করা রয়েছে।   গোয়েন্দা সূত্রে খবর, ওই চিঠিটি পাকিস্তানের …

আরও পড়ুন »

এই প্রথমবার প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে একসঙ্গে মোদী ও ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন:   ২২ সেপ্টেম্বর ইস্টনে অনুষ্ঠিত মোদীর সভায় উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার হোয়াইট হাউসের তরফে একথা জানানো হয়েছে। সম্ভবত এটিই প্রথম ভারতীয় সভা যেখানে মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন।    সূত্রের খবর, এই অনুষ্ঠানে ট্রাম্প ও মোদীর উপস্থিত থাকা নিয়ে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটন আলোচনা হয়েছে। ওই আলোচনার …

আরও পড়ুন »

হরিয়ানাতে এনআরসি কথা ঘোষণা করলেন খট্টার, সমর্থন কংগ্রেস নেতার

ওয়েব ডেস্কঃ   অসমের পর হরিয়ানায় এনআরসি করা হবে বলে ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। রবিবার প্রাক্তন বিচারপতি এইচএস ভাল্লা ও প্রাক্তন সেনা প্রধান সুনীল লানবারের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পরেই হরিয়ানায় এনআরসি করা হবে বলে ঘোষণা করেন মনোহর লাল খট্টার।   তিনি বলেন, হরিয়ানাতেও এনআরসি …

আরও পড়ুন »

ঘুড়ি উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করবে বিজেপি

জয় ঘোষ। জন্মদিনে শহরজুড়ে প্রধানমন্ত্রীর নামে গড়ে উঠবে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন। এই দিনটিকে সামনে রেখে দেশজুড়ে জনসংযোগ জোরদার করতে একগুচ্ছ কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার শুরু হল সেবা শপথ সপ্তাহ। ১৭ সেপ্টেম্বর আকাশে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ঘুড়ি ওড়ানো হবে। সঙ্গে …

আরও পড়ুন »

কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয়, দাবি তুলল হিন্দু সংহতি

জয় ঘোষ। “হিন্দু বাঙালিদের অধিকার পশ্চিমবঙ্গে এবং ভারতে স্বাভাবিক নিয়মেই সুরক্ষিত হওয়া উচিত। কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয়।” রবিবার উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রীটের প্রেক্ষাগৃহে আয়োজিত আলোচনা সভায় বিস্ফোরক মন্তব্য করলেন হিন্দু সংহতির (Hindu Sanghati) কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য। এক আলোচনা সভায় দেবতনু ভট্টাচার্য দাবি করেন, ” নাগরিকত্ব বিলের মাধ্যমে …

আরও পড়ুন »

সিবিআই তদন্তে বাধা দেওয়ায়, মমতার বিরুদ্ধে মামলা চান মুকুল

জয় ঘোষ ও নীল রায়। রাজীব কুমার কোথায়? তা জানতে নবান্নে পৌঁছে গিয়েছে সিবিআই। রবিবার বীরভূম সফরে গিয়ে সেই প্রসঙ্গে নতুন বিতর্ক জুড়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। এ প্রসঙ্গে তিনি বলেন , “রাজ্যের মুখ্যমন্ত্রী কে ? মমতা ব্যানার্জি (Mamata Banerjee)৷ স্বরাষ্ট্রমন্ত্রী কে ? মুখ্যমন্ত্রী৷ সিবিআই (CBI) যে কাজ করছে …

আরও পড়ুন »