ওয়েব ডেস্কঃ
অসমের পর হরিয়ানায় এনআরসি করা হবে বলে ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। রবিবার প্রাক্তন বিচারপতি এইচএস ভাল্লা ও প্রাক্তন সেনা প্রধান সুনীল লানবারের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পরেই হরিয়ানায় এনআরসি করা হবে বলে ঘোষণা করেন মনোহর লাল খট্টার।
তিনি বলেন, হরিয়ানাতেও এনআরসি কার্যকর করা হবে। বিচারপতি ভাল্লা অবসরের পরে একাধিক সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। উনি এনআরসি নিয়ে কাজ করছেন। খুব শীঘ্রই অসমে যাবেন। আমি হরিয়ানাতে এনআরসি করতে চাই। সেই কারণেই বিচারপতি ভাল্লার পরামর্শ নিতে এসেছিলাম।
সামনের অক্টোবরে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে মনোহরলাল খট্টার এর এই ঘোষণা নতুন সমীকরণের ইঙ্গিত দিল বলে মনে করছে হরিয়ানাবাসী। তবে এই ঘোষণাকে সমর্থন করেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর সিংহ হুডা। তিনি বলেন, বিদেশিদের বিতারণ করা দরকার। বিদেশিদের চিহ্নিত করা সরকারের দায়িত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news