Breaking News
Home / TRENDING / একাধিক দুর্নীতির মামলায় জেরবার, আত্মঘাতী বিধানসভার প্রাক্তন স্পিকার

একাধিক দুর্নীতির মামলায় জেরবার, আত্মঘাতী বিধানসভার প্রাক্তন স্পিকার

ওয়েব ডেস্ক:

মাথার উপর একাধিক দুর্নীতির মামলা, এমত অবস্থায় আত্মঘাতী হলেন অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক্তন স্পিকার। এদিন তাঁরই বাসভবনের শোয়ার ঘর থেকে উদ্ধার হয় প্রাক্তন স্পিকার কোডেলা শিবপ্রসাদ রাওয়ের ঝুলন্ত দেহ। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সকালে পরিবারের লোকেরাই কোডেলা শিবপ্রসাদের দেহ উদ্ধার করেন।

পরিবারের সদস্যদের বয়ান অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে প্রাতঃরাশ সেরে নিজের ঘরে যান শিবপ্রসাদ। তার পর থেকে দীর্ঘক্ষণ কোনও সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা  ভাঙা হয়। তখনই শোয়ার ঘরে শিবপ্রসাদের ঝুলন্ত দেহ মেলে।

উল্লেখ্য, তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের মাধ্যমেই রাজনীতিতে আসেন শিবপ্রসাদ। চন্দ্রবাবু নায়ডু যখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই সময়কালে রাজ্যের স্পিকারের দায়িত্ব সামলেছেন। সম্প্রতি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকার শিবপ্রসাদ এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে। এরপর থেকেই চাপ বাড়ছিল প্রাক্তন স্পিকারের উপর।

সোমবার ঘটনার খবর পেয়ে কোডেলা শিবপ্রসাদের হায়দরাবাদের বাড়িতে পৌঁছায় স্থানীয় পুলিশ। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন স্পিকার। তবে আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। তদন্ত নেমেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন স্পিকারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *