Breaking News
Home / হেড লাইন্স (page 350)

হেড লাইন্স

সরযূ ঘাটে আলোর উৎসব, জ্বলে উঠবে সাড়ে ৫ লাখ প্রদীপ, গিনেস বুকে নাম লেখাবে গুজরাট

ওয়েব ডেস্ক: আলোয় সেজে উঠছে গোটা ভারত। আর আজ দীপাবলি উপলক্ষে বিশেষভাবে অযোধ্যায় পালন করা হচ্ছে দীপোৎসব। শনিবার সন্ধ্যায় ৫.৫১ লাখ প্রদীপ জ্বালিয়ে ওই উৎসব পালন করতে চলেছে আদিত্যনাথ সরকার। আনন্দের তিথিতে শনিবার অযোধ্যায় সরয়ূ নদীর সরয়ূ ঘাটে জ্বালানো হবে লাখ লাখ প্রদীপ। দীপাবলি পালনের পাশাপাশি লক্ষ গিনেস বুক অব …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ, কালীপুজোর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাচ্ছেন রাজ্যপাল

ওয়েব ডেস্ক: অবশেষে যাবতীয় সংঘাতের অবসান! আগামীকাল কালীপুজোর দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল। সূত্রের খবর, সঙ্গে থাকছেন রাজ্যপালের স্ত্রীও। শক্তি আরাধনার দিনেই মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড়। আগে জানা গিয়েছিল, ভোইফোঁটার দিন মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন রাজ্যপাল। কিন্তু এবার নিজের বাড়ির কালীপুজোতে রাজ্যপালকে নিমন্ত্রণ জানালেন নেত্রী। সেই ডাকে সারাও দিয়েছেন জগদীপ …

আরও পড়ুন »

জেজেপির সমর্থনে পুনরায় হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি

নিজস্ব প্রতিবেদন:   হরিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোহরলাল খট্টরকেই মনোনীত করল বিজেপির বিধায়ক দল। শনিবার চন্ডীগড়ে বিজেপি বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিজেপি বিধায়করা রাজ্যপাল সত্যদেব নারায়ণের কাছে নতুন সরকার গঠনের আর্জি জানাবে। বিজেপি সূত্রে খবর, দীপাবলীর দিন হরিয়ানায় নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন খট্টর।    এদিন …

আরও পড়ুন »

মহারাষ্ট্রে শিবসেনাকে নিয়ে সরকার গড়তে মরিয়া কংগ্রেস, এনসিপি

নিজস্ব প্রতিবেদন:   মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোটবদ্ধ ভাবে সংখ্যাগরিষ্ঠতা (১৬১) পেয়েছে। কিন্তু ৫০-৫০ ফর্মুলা নিয়ে এখনও কোনো স্থায়ী সমাধান করে উঠতে পারেনি দুই দল। এদিকে এই সুযোগে শিবসেনাকে নিজেদের দিকে টানতে মরিয়া কংগ্রেস ও এনসিপি।    ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫টি আসন, শিবসেনা পেয়েছে ৫৬টি আসন, …

আরও পড়ুন »

আজ হরিয়ানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদন:   আজ হরিয়ানার বিজেপি বিধায়কদের নিয়ে একটি বৈঠকে বসতে চলেছে শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, আজ সকাল ১১টায় চন্ডীগড়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও দলের মহাসচিব অরুন সিংহের নেতৃত্বে এই বৈঠক হবে। হরিয়ানায় সরকার গড়ার জন্য বিজেপি বিধায়কদের সঙ্গে আলোচনা করতেই এই বৈঠক।    এর আগে শুক্রবার বিজেপি ও …

আরও পড়ুন »

নতুন শিক্ষাবর্ষ থেকে পাসফেল ফিরছেই, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

সূর্য সরকার। কেন্দ্রীয় শিক্ষা নীতি মেনে আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে পাসফেল (Pass Fail)। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের জেরে কয়েক বছর আগেই অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল উঠে গিয়েছিল। তারপর একাধিক আন্দোলন আলাপ-আলোচনার পর কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্ত থেকে সরে পাশফেল ফিরিয়ে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার পাশ-ফেল ফিরিয়ে …

আরও পড়ুন »

২৬০ ভরি সোনার গহনা দিয়ে সাজানো হলো মা কালীর মূর্তি

মহিউদ্দীন আহমেদ, বোলপুর:   ২৬০ ভরি সোনার গহনা দিয়ে সাজানো হল মা কালীর মূর্তি। রবিবার গভীর রাতে মা কালীর পুজো। তার আগেই কালী মূর্তি সাজিয়ে পুজোর প্রস্তুতি নিল বীরভূমের তৃনমূল কংগ্রেস কার্যালয়।    বোলপুরে দলের পার্টি অফিসের দোতলার একটি বিশেষ ঘরে মা কালীর পুজো হয়। গত বছর থেকেই পার্টি অফিসের …

আরও পড়ুন »

উপনির্বাচনে জোট চেয়ে বিমান বসুকে চিঠি সোমেন মিত্রের

নীল রায়। পশ্চিমবঙ্গের তিন বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra) উদ্যোগী হয়ে জোটের পক্ষে সওয়াল করে চিঠি লিখলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Bose)। শুক্রবার রাতে সংবাদমাধ্যমের হাতেই চিঠি এসেছে। যেখানে প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্র বিমান বসুর কাছে দুপক্ষের মধ্যে জোটের প্রয়োজনীয়তার …

আরও পড়ুন »

জম্মু ও কাশ্মীরে বিডিসি নির্বাচনে ৮১ আসন বিজেপির, জনতাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের ৩১০ আসনের নির্বাচনে ৮১ আসন পেল বিজেপি। যার পর টুইট করে জম্মু ও কাশ্মীরের মানুষকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, এই সংবাদে দেশের মানুষ খুশি হবেন। গত ২৪ অক্টোবর জম্মু, কাশ্মীর, লেহ, লাদাখে ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচন হয়েছিল। ভোট পড়েছিল ৯৮ …

আরও পড়ুন »

চোদ্দো শাক টু চোদ্দ প্রদীপ, আমাদের বহুমাত্রিক ভূতের দিন

 কিশোর ঘোষ: নদীর পাড়ে কাশ আর উঠোন ভর্তি শিউলি নিয়ে দুর্গাপুজো আসছে আসছে-তে যত আনন্দ তার চেয়েও বেশি দুঃখ তার ফস করে ফুরিয়ে যাওয়ায়। চারদিন না চার মিনিট ঈশ্বর জানেন! যেন সলিড মশকরা। যাবতীয় আনন্দের দিনগুলো বামন টাইপ আর রাজ্যের দুঃখ-দুর্গত কালসিটে মার্কা দিনেরাই আপনার একেবারে তেপান্তরের মাঠ টাইপ রাক্ষুসে! …

আরও পড়ুন »

পশ্চিমবঙ্গের তিনটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি:   পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। খড়গপুর সদর, করিমপুর এবং কালিয়াগঞ্জ আসনে আগামী ২৫ নভেম্বর উপনির্বাচন হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি একই দিনে উত্তরাখণ্ডের একটি আসনে ভোট গ্রহণ করা হবে।    নির্বাচন কমিশন নির্দেশ অনুসারে, আগামী ৩০ অক্টোবর থেকে রাজ্যের …

আরও পড়ুন »

সব্যসাচী দত্তর কালীপুজোর উদ্বোধনে যাচ্ছেন রাজ্যপাল

সূর্য সরকার। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের কালীপুজো উদ্বোধনে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। আগামীকাল শনিবার সন্ধ্যায় সব্যসাচীর পুজো উদ্বোধন করবেন তিনি। বিধাননগরের মৈত্রী সংঘের কালীপুজোয় উপস্থিত থেকে নতুন করে কী বিতর্কের সূচনা করবেন রাজ্যপাল, উঠছে প্রশ্ন। কয়েকদিন আগেই রাজভবনে এসে রাজ্যপালকে তাঁর মৈত্রী সংঘের কালীপুজোর উদ্বোধনে আসার আমন্ত্রণ …

আরও পড়ুন »

নাগরিকত্ব বিল পাসের দাবিতে প্রধানমন্ত্রীকে এক কোটি চিঠি পাঠাচ্ছে বাংলার বিজেপি

নীল রায়। নাগরিকত্ব বিল পাস করার দাবি ও ৩৭০ ধারা বিলোপের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এক কোটি চিঠি পাঠাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ১ অক্টোবর কলকাতায় সভা করতে এসে শরণার্থীদের দিয়ে বাংলা থেকে প্রতিদিন প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠাতে নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির সর্বভারতীয় …

আরও পড়ুন »

ভারতীয়দের কাছে যা সোনা আছে তা কল্পনারও বাইরে ধনী দেশ আমেরিকার

ভাস্কর মান্না: ভারতীয়দের ঘর ও মন্দির মিলে ২৪০০০ থেকে ২৫০০০ টন সোনা জমা রয়েছে। যার আনুমানিক মূল্য ১ ট্রিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ লক্ষ কোটি টাকা)। এছাড়া আরবিআইয়ের কাছে ৬১৮ টন সোনা মজুত রয়েছে ।তথ্য দিয়ে এমনই দাবি করলেন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান নির্দেশক সোম সুন্দরম পিআর। শুক্রবার তিনি …

আরও পড়ুন »

বিজেপির বাজিমাত! দুষ্মন্ত চৌটালার সমর্থনে হরিয়ানায় ফের সরকার গড়ছেন খাট্টার

নীল রায়। ৭৫ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে থেমে যেতে হয়েছে ৪০-এ। তা সত্ত্বেও হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের নেতারা সমর্থনের জন্য দুষ্মন্ত চৌটালার (Dushant Chawotala) সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন বলেই সূত্রের খবর। জানা যাচ্ছে, চৌটালা নাকি মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারকে সমর্থন দিতে রাজি হয়েছেন। তাঁর দল জননায়ক জনতা পার্টি …

আরও পড়ুন »

পুলিশ বিজেপিকে মদত দিচ্ছে! অভিযোগ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অধীনস্থ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিজেপিকে (BJP) মদত দেওয়ার অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। সম্প্রতি তুফানগঞ্জে বিজেপি-তৃণমূল ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের ঘটনায় পুলিশ প্রশাসন কড়া হাতে দমনের চেষ্টা করেন। বৃহস্পতিবার নাটাবাড়ির তৃণমূল বিধায়ক আক্রমণ করেন কোচবিহারের জেলা পুলিশ প্রশাসনকে। …

আরও পড়ুন »