Breaking News
Home / TRENDING / ফের জঙ্গি হামলা হতে পারে স্টেশন ও মন্দিরে! সতর্ক করল গোয়েন্দারা

ফের জঙ্গি হামলা হতে পারে স্টেশন ও মন্দিরে! সতর্ক করল গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদন:

 

জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনগুলো ভারতের কোনো বড় রেলস্টেশন ও মন্দিরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন দেশের গোয়েন্দা প্রধানরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার হরিয়ানার রোহতক স্টেশনের এক আধিকারিককে জঙ্গিদের একটি হুমকি চিঠি পায়। যেখানে হামলার কথা উল্লেখ করা রয়েছে।

 

গোয়েন্দা সূত্রে খবর, ওই চিঠিটি পাকিস্তানের জঙ্গিরাই পাঠিয়েছে। কারণ ওই চিঠিটি ভারতীয় ডাকের মাধ্যমে ওই আধিকারিকের হাতে পৌঁছছে। এছাড়া ওই চিঠিতে জইশ-ই-মহম্মদ ও মাসুদ আজহারের হাতের লেখার মিল পাওয়া গিয়েছে। জঙ্গি সংগঠনগুলি ভারতীয় সেনার দ্বারা ধ্বংস হওয়ার জন্য, তারা আগামী ৮ সেপ্টেম্বর ভারতের বিভিন্ন স্টেশন ও মন্দিরে হামলা চালানোর কথা বলেছেন ওই চিঠিতে। 

 

ওই চিঠিতে রোহতক ছাড়াও মুম্বই, দিল্লি ও চেন্নাইয়ের রেল স্টেশনসহ বিভিন্ন জায়গায় হামলার কথা বলা হয়েছে। এরপরই দেশজুড়ে বড় বড় রেল স্টেশনগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার কাঠুয়ায় গোলা-বারুদ সহ তিন জইশ জঙ্গিকে গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশ। তাদের জম্মু-কাশ্মীর থেকে প্রবেশ করে পঞ্জাবের অমৃতসর যাওয়ার কথা ছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *