Breaking News
Home / TRENDING / নিখোঁজ থেকেই বারাসত আদালতে জামিনের আবেদন রাজীব কুমারের

নিখোঁজ থেকেই বারাসত আদালতে জামিনের আবেদন রাজীব কুমারের

নীল রায়।

কলকাতা হাইকোর্ট তার ওপর থেকে রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছিল ছিল আগেই। তাই গ্রেফতারি থেকে বাঁচতে বারাসাত আদালতে জামিনের জন্য আবেদন করলেন নিখোঁজ রাজীব কুমার (Rajiv Kumar)। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। সূত্রের খবর, শনিবার বিকেলে বারাসাতের বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেন তিনি। সেই আবেদনের কপি ইতিমধ্যেই হাতে পেয়েছে সিবিআই। এই আবেদনের সরাসরি বিরোধিতা করবে সিবিআই (CBI)।

তআদালতের কাছে সিবিআই আবেদন করবে, যাতে জামিন অযোগ্য ধারায় রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায়। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যে যে কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, সেইসব কারণের বিরুদ্ধে যুক্তি তৈরি করে রেখেছে সিবিআই। একটি রিপোর্টের আকারে তা আদালতে পেশ করা হবে। রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নেওয়ার একাধিক কারণ ওই রিপোর্টে দেখানো হয়েছে বলেই দাবি করেছেন সিবিআই।

বারাসত আদালতে জামিনের আবেদন করলে এখনও বেপাত্তা রাজীব কুমার। রবিবার তার খোঁজে নবান্ন গিয়েছিল সিবিআই প্রতিনিধিদল। রবিবার রাজ্য পুলিশের ডিজি অফিসে ২টি চিঠি দিয়ে এলেও মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে চিঠি ধরাতে পারেনি। তাই সোমবার আবারও মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে নবান্ন যাবে সিবিআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *