Breaking News
Home / TRENDING / সিবিআই তদন্তে বাধা দেওয়ায়, মমতার বিরুদ্ধে মামলা চান মুকুল

সিবিআই তদন্তে বাধা দেওয়ায়, মমতার বিরুদ্ধে মামলা চান মুকুল

জয় ঘোষ ও নীল রায়।

রাজীব কুমার কোথায়? তা জানতে নবান্নে পৌঁছে গিয়েছে সিবিআই। রবিবার বীরভূম সফরে গিয়ে সেই প্রসঙ্গে নতুন বিতর্ক জুড়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। এ প্রসঙ্গে তিনি বলেন , “রাজ্যের মুখ্যমন্ত্রী কে ? মমতা ব্যানার্জি (Mamata Banerjee)৷ স্বরাষ্ট্রমন্ত্রী কে ? মুখ্যমন্ত্রী৷ সিবিআই (CBI) যে কাজ করছে তা সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মান্যতা দিয়েছে ৷” তাঁর প্রশ্ন, “সরকারি কাজে বাধা দিলে যদি আপনার বিরুদ্ধে মামলা হয়, তাহলে সিবিআই তদন্তে বাধা দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা হবে না কেন? জ্ঞানবন্ত সিং, সুরজিৎ কর পুরকায়স্থ যাঁরা রাজীবের হয়ে অবস্থানে বসলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হবে না কেন ?”

এদিন রামকৃষ্ণপুরে নিহত স্বরূপ গড়াইয়ের বাড়িতে যান বিজেপি নেতা মুকুল রায়! এদিন দুপুরে প্রয়াত কর্মীর বাড়িতে যান তিনি।‌ তাঁর সঙ্গে যান বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা (Anupam Hazra)। মুকুল রায় কথা বলেন নিহতের পরিবার পরিজন ও তাঁর আত্মীয়দের সঙ্গে। বীরভূমের জেলাশাসক ও জেলার পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে মুকুল রায় (Mukul Roy) বলেন, “আমি ডিএম ও এসপি-কে বলে যাচ্ছি আইনের শাসন বলবৎ করুন । নির্বাচনের আর মাত্র ১৫ মাস বাকি আছে ৷ থাকতে পারবেন না বীরভূমে।” আগামী বিধানসভা নির্বাচনে মমতার সরকার ৩০টিরও বেশি আসন পাবে না বলে দাবি করেন প্রাক্তন রেলমন্ত্রী।

এন আর সি নিয়েও সরব হন মুকুল। তিনি বলেন, “এনআরসি শব্দের অর্থ কি উনি জানেন? পৃথিবীতে কোনও দেশ আছে যেখানে এনআরসি নেই ৷ মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন ৷ বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ এখানে দাঁড়িয়ে আমরা বলে যাচ্ছি পশ্চিমবঙ্গে এনআরসি (NRC) আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *