Breaking News
Home / TRENDING / রাম জন্মভূমিতে মন্দির, মসজিদ দুইই হোক, চায় মুসলিম সংগঠনগুলি

রাম জন্মভূমিতে মন্দির, মসজিদ দুইই হোক, চায় মুসলিম সংগঠনগুলি

নিজস্ব প্রতিবেদন:

 

বিতর্কিত রাম জন্মভূমি নিয়ে মধ্যস্থতা করতে এগিয়ে এল অযোধ্যা বার্তা কমিটি। এই কমিটিতে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই রয়েছে। অন্যদিকে ৬ অগস্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি প্রত্যেকদিন চলছে। শীর্ষ আদালতও এই মামলার জন্য একটি মধ্যস্ততা কমিটি তৈরি করেছে। তবে কমিটি এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র বের করতে পারেনি। 

 

রবিবার জমাত উলেমা-এ-হিন্দ এর অধ্যক্ষ মৌলানা সুহেব কাশমী বলেন, ২০১৬ সালে অযোধ্যা বার্তা কমিটি গঠন করা হয়েছিল। আমরা চাই ওই কমিটির শীর্ষ নেতারা ফের মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসুক। আমরাও অক্টোবর থেকে এই কাজ শুরু করতে চাই। 

 

তিনি আরও বলেন, “অযোধ্যা সমস্যার সমাধানের জন্য অনেক প্রয়াস করা হয়েছে। প্রথমে এই কমিটিতে কিছু কমজোর নেতা ছিলেন। তার জন্যই এই সমস্যার সমাধান হয়নি। কিছু মুসলিম চায় অযোধ্যায় রাম মন্দির হোক। আমি চাই ওখানে মন্দির ও মসজিদ দুই নির্মাণ হোক। এতে করে ধার্মিক সৌহার্দের ছবি উঠে আসবে।আদালত এই সমস্যার সমাধান করতে পারবে না।”

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *