ওয়েব ডেস্ক:
রবিবার নবান্নের (Nabanna) ভেতর সিবিআই প্রতিনিধিদের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণে ক্ষুব্ধ সিবিআই (CBI) কর্তারা। নিষেধ করা সত্ত্বেও সিবিআই প্রতিনিধি দলের ভিডিয়োগ্রাফি করা হয়েছে বলেও অভিযোগ। জানা গিয়েছে, ভিডিয়োগ্রাফির ঘটনায় দিল্লির (Delhi) সিবিআই সদর দফতরে রিপোর্ট পাঠাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য শাখা।
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারের (Rajeev kumar) খোঁজে রবিবার নবান্নে গিয়ে ডিজিকে চিঠি ধরান সিবিআইয়ের প্রতিনিধি দল। রাজীবের অবস্থান জানতে চেয়ে ওইদিন ৪টি চিঠি নিয়ে নবান্নে আসেন সিবিআইয়ের দু’জন প্রতিনিধি। যার মধ্যে ২টি চিঠি ডিজিকে (DG) দেওয়া হয়।
অন্যদিকে শনিবার হাজিরা এড়িয়ে গেছিলেন রাজীব কুমার। বিকেলে সিবিআইকে মেল করেন তিনি। মেলে স্ত্রীর অসুস্থতার জন্য ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চান তিনি। আরও জানান, তিনি ছুটিতে আছেন।
নিয়ম অনুযায়ী রাজ্যের কোনও আইপিএস অফিসার ছুটিতে থাকলে, তা রাজ্য পুলিশের শীর্ষ কর্তার জানার কথা। সেই যুক্তির উপর দাঁড়িয়েই একটি চিঠিতে ডিজির কাছে রাজীবের অবস্থান জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্য চিঠিতে দ্রুত রাজীবকে হাজিরার জন্য পাঠাতে বলা হয়েছে। সিবিআইয়ের অভিযোগ, কাল তাদের প্রতিনিধি দুজন যে সময় সেই চিঠিগুলি দিতে নবান্নে গেছিলেন, তখন তাঁদের ভিডিয়োগ্রাফি করা হয়।
সিবিআইয়ের কাজকর্ম এভাবে ভিডিয়ো করতে দেখে তখনই নিষেধ করেন উপস্থিত দুই প্রতিনিধি। কিন্তু তাঁদের কথা কানে তোলা হয়নি। প্রসঙ্গত, সিবিআইয়ের কাজকর্ম গোপনীয় রাখাই নিয়ম। কিন্তু এক্ষেত্রে নবান্নের তরফে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে ন্যনূতম সৌজন্য দেখানো হয়নি।
এমনটাই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। গোটা ঘটনায় নবান্নের উপর ক্ষুব্ধ সিবিআইয়ের শীর্ষ কর্তারা। রিপোর্টে সেই ঘটনা বিশদে জানানো হয়েছে দিল্লিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news