Breaking News
Home / TRENDING / রাজীব কুমার কোথায়? নবান্নে এসে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে জানতে চাইল সিবিআই

রাজীব কুমার কোথায়? নবান্নে এসে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে জানতে চাইল সিবিআই

সূর্য সরকার ‌

নবান্নে এসে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে গেল সিবিআই। সোমবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নবান্নে এসে চিঠি জমা দিয়ে যায় সিবিআইয়ের বিশেষ দল। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের নামে দুটি চিঠি জমা দিয়েছে। রাজীব কুমার কোথায়? তা জানতে রবিবার বিকেলে নবান্নে চারটি চিঠি নিয়ে যায় সিবিআইয়ের (CBI) প্রতিনিধিরা। রাজ্য পুলিশের ডিজির দফতরে দুটি চিঠি দিলেও, ছুটির কারণে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের দফতরে চিঠি দিতে পারেনি তাঁরা। তাই এদিন সকাল সকাল নবান্নে (Nabanna) এসে ওই দুই দফতরে চিঠি দিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

প্রসঙ্গত, হাইকোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ার পর থেকেই বেপাত্তা রাজীব কুমার।‌গত ৭২ ঘন্টায় তাঁকে তাঁর বাসভবনে দেখা যায়নি। যেই কারণে প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সিবিআই রাজীব কুমারের (Rajiv Kumar) গতিবিধি জানতে নবান্নে এসে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে গিয়েছে। এদিনই জানা গিয়েছে, আত্মগোপন করেই বারাসত আদালতে জামিনের আবেদন করেছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার। পরস্পরের “লুকোচুরি খেলা” খেলায় জমে উঠেছে বাংলার রাজনীতি।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *