সূর্য সরকার ও নীল রায়।।
নবান্নে সিবিআই পৌঁছতেই দিল্লি চললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! সোমবার দ্বিতীয় দফায় সিবিআই কর্তারা নবান্নে (Nabanna) এসে চিঠি দিয়ে গেলে, তৎপরতা বাড়ে প্রশাসনিক মহলে। তার পরেই সূত্র মারফৎ জানা যায়, মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, আচমকাই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। ঠিক কোন কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী রাজধানী যাত্রা তার আগাম কোনও খবর নেই প্রশাসনিক স্তরে। রাজনৈতিক মহলে আলোচনা রাজীব কুমারের গ্রেফতারী আটকাতে শেষ চেষ্টা করে দেখতে চান তিনি। তাই মমতার দিল্লি যাত্রা! চেষ্টা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাতের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যেভাবে রাজীব কুমারের (Rajiv Kumar) বিরুদ্ধে ঘুঁটি সাজাতে শুরু করেছে, তাতে কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan) বলেন, “মুখ্যমন্ত্রী দিল্লি যেতেই পারেন। কিন্তু, রাজীব কুমারকে নিয়ে এ-টিম বি-বিটিমের মধ্যে যে খেলা পশ্চিমবঙ্গে চলছে। সেই গটআপ গেমের একটি অধ্যায় হয়তো অনুষ্ঠিত হবে দিল্লিতে।” অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan chakroborty) বলেন, “রাজীব কুমার তাড়া খাচ্ছেন দেখা যাচ্ছে। কিন্তু, আসল তাড়া তো মুখ্যমন্ত্রী খাচ্ছেন। তাড়া খেয়ে মুখ্যমন্ত্রী এখন দিল্লিতে শাট করতে যাচ্ছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news