নিজস্ব প্রতিবেদন:
জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে উপত্যকার কাশ্মীরি নেতাদের গৃহবন্দি করে রাখার প্রতিবাদে, সুপ্রিম কোর্টে ৮ টি মামলা করা হয়। সোমবার এই মামলাগুলির শুনানি করে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত তরফে কেন্দ্র ও জম্মু-কাশ্মীরের প্রশাসনকে বলা হয়েছে, আদালতে তারা হলফনামা দিয়ে জানাক রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতদিন সময় লাগবে।
এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে বলে, জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের জনজীবন সুনিশ্চিত করুক সরকার। তবে দেশের সুরক্ষা মাথায় রেখেই এই কাজ করতে হবে। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর হবে বলে জানান বিচারপতিরা।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার জন্য কোনোরকম কোনো অশান্তি এড়াতে কাশ্মীরি নেতাদের গৃহবন্দী করেছিল সরকার। প্রায় এক মাস পেরিয়ে গেলেও তাদেরকে মুক্তি দেয়নি প্রশাসন। এমনকি তাদের বাড়ির লোকেদের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না তারা, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news